চুক্তি না হলে হরমুজে টোল বসানোর হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক 
২১ জুন ২০২৬, ০৯:২২আপডেট : ২১ জুন ২০২৬, ০৯:২২

ইরানের সঙ্গে ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি না হলে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র টোল আরোপ করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

ক্যাম্প ডেভিডে সপ্তাহান্তের ছুটি কাটানোর সময় ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধের অবসানে হওয়া প্রাথমিক চুক্তিতে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে ৬০ দিন টোলমুক্ত চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ৬০ দিনের এই মেয়াদ শেষ হওয়ার পর আর কোনও টোল থাকবে না; যদি নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি সম্পন্ন করতে ব্যর্থ হওয়ার তাহলে যুক্তরাষ্ট্র নিজের জন্য এবং নিজের মাধ্যমে এই টোল আরোপ করে।

ট্রাম্পের দাবি, মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য গার্ডিয়ান অ্যাঞ্জেল বা বা অভিভাবক দেবদূত হিসেবে অতীত, বর্তমান ও ভবিষ্যতের খরচ পুষিয়ে নিতেই এই অর্থ নেওয়া হবে।

এদিকে ইরানের সঙ্গে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকে হরমুজ প্রণালির টোল সংক্রান্ত বিষয়টি যেভাবে রাখা হয়েছে, তা নিয়ে নিজ দেশেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। সমালোচকদের মূল আপত্তি হলো এই চুক্তি কেবল ৬০ দিনের জন্য টোল-মুক্ত যাতায়াতের নিশ্চয়তা দেয়, কিন্তু ভবিষ্যতের জন্য কোনও শুল্ক বা ফি আরোপের পথকে পুরোপুরি বন্ধ করে না।

/এএস/ 
সম্পর্কিত
নেপালে ৯ মাস আগে নিখোঁজ পাঁচ পর্বতারোহীর মরদেহ উদ্ধার
ইনফান্তিনোকে সরালে ভয়াবহ ভুল হবে: ট্রাম্প
যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
এক যুগ পর স্ত্রী হত্যা মামলায় খালাস পেলেন স্বামী
এক যুগ পর স্ত্রী হত্যা মামলায় খালাস পেলেন স্বামী
রাজধানীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
রাজধানীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
সংসদের অধিবেশন ডেকেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
সংসদের অধিবেশন ডেকেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
পল্লবীতে বিএনপি কর্মীকে হত্যাচেষ্টা, গ্রেফতার ৫
পল্লবীতে বিএনপি কর্মীকে হত্যাচেষ্টা, গ্রেফতার ৫
সর্বাধিক পঠিত
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো