আব্রাহাম লিংকনে মার্কিন সেনা নিহতের খবর ভুয়া: সেন্টকম

আন্তর্জাতিক ডেস্ক 
১৪ আগস্ট ২০২৬, ১০:৫৫ আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১১:০১

হরমুজ প্রণালির আশপাশে অভিযান চালানো মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে সাত মার্কিন নৌসেনা নিহত হওয়ার খবরকে ‘মিথ্যা’ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকন (সিভিএন-৭২) হরমুজ প্রণালির আশপাশে সামুদ্রিক নিরাপত্তা ও অবরোধ কার্যক্রম পরিচালনা করছে।

ইরানের মেহর নিউজ এজেন্সিসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে সম্প্রতি খবর প্রকাশিত হয়, রণতরিটিতে সংঘর্ষে সাত মার্কিন নৌসেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। দীর্ঘদিন ধরে মোতায়েন থাকা এবং মার্কিন সামরিক বাহিনীর ওপর ক্রমবর্ধমান চাপের মধ্যে রণতরির নাবিকদের মধ্যে অস্থিরতা বাড়ায় এ সংঘর্ষ হয়েছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের নাবিক ও মেরিনরা সমুদ্রে ২৬০ দিনের বেশি সময় কাটানোর পরও দৃঢ় ও সংকল্পবদ্ধ রয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, বিমানবাহী রণতরিতে থাকা কোনও সেনাসদস্য নিহত হননি। আর ৩ আগস্ট সমুদ্রে পড়ে যাওয়া এক নাবিককে দ্রুত ও নিরাপদে উদ্ধার করা হয়েছে।

/এএস/ 
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি