এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি স্থায়ী করার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

আন্তর্জাতিক ডেস্ক 
২৫ আগস্ট ২০২৬, ০৯:০৯ আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৯:০৯

আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও এইচ-১বি ভিসার ওপর ১ লাখ ডলারেরও বেশি ফি স্থায়ী করতে একটি নিয়ন্ত্রক বিধিমালার প্রস্তাব করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। স্থানীয় সময় সোমবার (২৫ আগস্ট) মার্কিন প্রশাসন প্রস্তাবিত নতুন একটি বিধিমালা প্রকাশ করে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

তবে গত জুন মাসে একজন ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনের এই ফি আদায়ের প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেন এবং তা সংগ্রহে স্থগিতাদেশ দেন। বস্টনভিত্তিক একটি আপিল আদালত বর্তমানে সেই রায় পর্যালোচনার অধীনে রেখেছে। একইসঙ্গে অন্য একটি আদালত বিবেচনা করে দেখছে যে, প্রধান এক ব্যবসায়ী গ্রুপের করা এ সংক্রান্ত একটি চ্যালেঞ্জ বিচারক যথাযথভাবে প্রত্যাখ্যান করেছিলেন কি না।

এর আগে গত বছর ট্রাম্প সাময়িকভাবে প্রথমবার এই বিশাল অঙ্কের ফি আরোপ করেছিলেন। ট্রাম্পের সেই সাময়িক ফি বৃদ্ধির মেয়াদ জারি করার এক বছর পর আগামী সেপ্টেম্বরে শেষ হতে যাচ্ছে। সোমবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি থেকে ফেডারেল রেজিস্টারে প্রকাশিত প্রস্তাবিত এই নতুন বিধিমালায় ১ লাখ ৩ হাজার ২৬৫ ডলারের ফি স্থায়ী রূপ দেওয়ার কথা বলা হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ এটি চূড়ান্ত হতে পারে।

এইচ-১বি কর্মসূচির আওতায় মার্কিন নিয়োগকর্তারা বিশেষায়িত খাতে দক্ষ বিদেশি কর্মীদের তিন থেকে ছয় বছরের জন্য কাজের সুযোগ দিয়ে থাকেন। এর আওতায় প্রতি বছর ৬৫ হাজার ভিসা এবং উচ্চতর ডিগ্রিধারীদের জন্য অতিরিক্ত ২০ হাজার ভিসা অনুমোদন দেওয়া হয়। ট্রাম্পের আদেশের আগে এই ভিসা পেতে সাধারণত ২ হাজার থেকে ৫ হাজার ডলার ফি লাগতো।

তবে এই অতিরিক্ত ফি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি নাগরিকদের, যেমন শিক্ষার্থী ভিসা, এবং যাদের এইচ-১বি ভিসা ইতোমধ্যে রয়েছে তাদের নবায়নের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। উল্লেখ্য নতুন এইচ-১বি ভিসা পাওয়া কর্মীদের একটি বড় অংশই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শিক্ষার্থী।

/এএস/ 
সম্পর্কিত
বাংলাদেশের ‘ইশারা’য় দিল্লিতে আন্দোলন হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী
‘বিরিয়ানি খান তবে হিন্দুর দোকান থেকে’ লেখা পোস্টার ঘিরে বিতর্ক
করাচিতে ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি
সর্বশেষ খবর
ইস্টার্ন ব্যাংকে নিয়োগ, আবেদন অনলাইনে  
ইস্টার্ন ব্যাংকে নিয়োগ, আবেদন অনলাইনে  
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
রেকর্ড পঞ্চমবার আইসিসির মাসসেরা গিল
রেকর্ড পঞ্চমবার আইসিসির মাসসেরা গিল
বাংলাদেশের ‘ইশারা’য় দিল্লিতে আন্দোলন হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী
বাংলাদেশের ‘ইশারা’য় দিল্লিতে আন্দোলন হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা