অ্যাপলকে যে পরিবর্তনের নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪

কানাডার সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্যযুদ্ধের মধ্যে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করার কয়েকদিন পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপলকে একটি লেক নিয়ে নির্দেশনা দিয়েছেন। অ্যাপলের ম্যাপস অ্যাপে ‘লেক ওন্টারিও’র নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ করার জন্য বলেছেন বলে সোমবার (৩১ আগস্ট) তার প্রশাসনের স্বরাষ্ট্র প্রধান জানিয়েছেন।

ফক্স নিউজের ‘মর্নিংস উইথ মারিয়া’ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বারগাম বলেন, ট্রাম্প সরাসরি অ্যাপলের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব শিগগিরই অ্যাপলের প্ল্যাটফর্মে ‘লেক আমেরিকা’ নামটি দেখা যাবে।

তবে তাৎক্ষণিকভাবে এর প্রতিক্রিয়ায় অ্যাপল কোনও মন্তব্য করেনি। সোমবার বিকাল পর্যন্ত অ্যাপলের প্ল্যাটফর্মে কেবল ‘লেক ওন্টারিও’ নামটির উপস্থিতি দেখা গেছে, যদিও এটি কানাডার জলসীমার ঠিক ওপরে রয়েছে।

গত সপ্তাহান্তেই প্রতিদ্বন্দ্বী গুগল ম্যাপস নিউ ইয়র্ক অঙ্গরাজ্য এবং কানাডার ওন্টারিও প্রদেশের মধ্যবর্তী এই জলাশয়টি খুঁজছেন এমন মার্কিন ব্যবহারকারীদের জন্য নতুন নাম ‘লেক আমেরিকা’ চালু করেছে। ট্রাম্পের সাম্প্রতিক আদেশ এবং যুক্তরাষ্ট্রের জিওগ্রাফিক নেমস ইনফরমেশন সিস্টেমের নির্ধারিত নাম ব্যবহারের নিজস্ব দীর্ঘদিনের নীতি উল্লেখ করে গুগল এই পদক্ষেপ নেয়।

যুক্তরাষ্ট্রে ম্যাপস ব্যবহারকারীরা ‘লেক আমেরিকা’ দেখতে পাবেন, কানাডার ব্যবহারকারীরা ‘লেক ওন্টারিও’ দেখতে থাকবেন এবং যুক্তরাষ্ট্র ও কানাডার বাইরের ব্যবহারকারীরা উভয় নামই দেখতে পাবেন। শনিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে গুগল একথা জানায়।

ট্রাম্প গত সপ্তাহে এটির নতুন নাম ‘লেক আমেরিকা’ ঘোষণা করেছিলেন— যা কানাডার সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের সর্বশেষ উসকানিগুলোর একটি, যেখানে এখন সীমান্তের উভয় পাশেই শুল্ক বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার তার নির্বাহী আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে মার্কিন ভৌগোলিক নামকরণ সেবায় এই হ্রদের নাম আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে প্রেসিডেন্ট কানাডাকে এই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য করতে পারেন না। যুক্তরাষ্ট্রের উত্তরের প্রতিবেশী দেশটি দ্রুতই এই ধারণার কড়া সমালোচনা করেছে। 
নিউ ইয়র্কের আপস্টেটের সেনেকা নেশনের নেতাও বলেছেন, এই পদক্ষেপটি ২২৫ বছরেরও বেশি পুরোনো একটি চুক্তি লঙ্ঘন করে এবং যে আদিবাসীরা মূলত ‘লেক ওন্টারিও’ নামটি দিয়েছিলেন, তাদের প্রতি ‘স্পষ্ট অসম্মান’ প্রদর্শন করে।

মার্কিন সীমানার বাইরের জলাশয়ের নাম পরিবর্তন করতে ট্রাম্পের এমন পদক্ষেপ অবশ্য এবারই প্রথম নয়। গত বছর ট্রাম্প আদেশ দিয়েছিলেন যেন ‘মেক্সিকো উপসাগর-এর নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখা হয়— এবং অ্যাপল ও গুগল উভয়ই পরে যুক্তরাষ্ট্রে তাদের মানচিত্রে সেই নামটি আপডেট করেছিল।

/এফআর/
সম্পর্কিত
ইরানকে ‘মৃত ও ব্যর্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে ‘কঠোর আঘাতের’ হুমকি ট্রাম্পের 
ইরান এক লাখ বিক্ষোভকারীকে হত্যা করেছে, দাবি ট্রাম্পের
ভারত মহাশক্তি নয়, চরিত্র ও সেবার গুণে ‘বিশ্বগুরু’: আরএসএস প্রধান
সর্বশেষ খবর
বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হবে না: হাইকোর্ট
বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর হবে না: হাইকোর্ট
সুন্দর ও পরিচ্ছন্ন ঘরের জন্য রোজকার ১৪ অভ্যাস
সুন্দর ও পরিচ্ছন্ন ঘরের জন্য রোজকার ১৪ অভ্যাস
‘গল্প’ আসে ‘গল্প’ যায়, ‘জজ মিঞা’র ধারাবাহিকতায়! 
‘গল্প’ আসে ‘গল্প’ যায়, ‘জজ মিঞা’র ধারাবাহিকতায়! 
রাজবাড়ীতে নারীকে লাথি, গ্রেফতার তিন
রাজবাড়ীতে নারীকে লাথি, গ্রেফতার তিন
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ