ওয়াশিংটনে শি জিনপিং, বিমানবন্দরে স্বাগত জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক 
২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বুধবার ওয়াশিংটনে পৌঁছেছেন। সেখানে তাকে বিরল ও উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে দুই দেশের শীর্ষ কর্মকর্তারা জানুয়ারির ১০ তারিখ পর্যন্ত বাণিজ্যিক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে একমত হন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

শি জিনপিং ওয়াশিংটনে অবতরণের পর তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হন ট্রাম্প। সাধারণত হোয়াইট হাউসে পৌঁছানোর পর বিদেশি নেতাদের স্বাগত জানানোর রীতি থাকলেও এবার বিমানবন্দরেই শিকে অভ্যর্থনা জানান তিনি।

শির বিমানের দরজার সামনে সিঁড়ির নিচে ১০০ ফুট বা প্রায় ৩০ মিটার দীর্ঘ লাল গালিচা বিছানো হয়। গালিচার দুই পাশে ২১ সদস্যের একটি গার্ড অব অনার দাঁড়িয়েছিল। বিমানের পাশের একটি সিঁড়ির কাছে দাঁড়িয়ে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প শি ও তার স্ত্রী পেং লিয়ুয়ানকে করমর্দনের মাধ্যমে স্বাগত জানান।

অভ্যর্থনা অনুষ্ঠানে দুটি বি-১ বোমারু বিমানের ফ্লাইওভার, সামরিক বাহিনীর প্রতিটি শাখার প্লাটুন এবং দুই দেশের পতাকা ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। ট্রাম্প ও শি একে অপরের সঙ্গে কথা বললেও তাদের কথোপকথন শোনা যায়নি।

তুলনামূলকভাবে উষ্ণ ৬৩ ডিগ্রি ফারেনহাইট বা ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও ট্রাম্প গ্লাভস ও ওভারকোট পরেছিলেন। শির সঙ্গে করমর্দনের সময় তিনি একটি গ্লাভস খুলে ফেলেন। একপর্যায়ে শির পিঠে হাত দিয়ে তাকে কিছু বলেন, তবে তা শোনা যায়নি।

বুধবার সন্ধ্যায় হোয়াইট হাউসে ফিরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমার মনে হয়, তারা এটির প্রশংসা করে। অসাধারণ মানুষ।

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর দেওয়া এক বিবৃতিতে চীনের প্রেসিডেন্ট বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের ‘প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়া উচিত’। তিনি বলেন, চীনা জাতির মহান পুনর্জাগরণ অর্জন এবং ‘আমেরিকাকে আবার মহান করা’- দুটিই পাশাপাশি এগিয়ে যেতে পারে। দুই দেশ একে অপরের সাফল্যে অবদান রাখতে পারে এবং এর মাধ্যমে বৃহত্তর বিশ্ব উপকৃত হতে পারে।

/এএস/ 
সম্পর্কিত
শি-ট্রাম্প বৈঠকের আগে বার্থ ট্যুরিজমে ভিসা কড়াকড়ি, কেন?
গাজায় ‘গণহত্যা’ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু: জাতিসংঘে স্পেনের প্রধানমন্ত্রী
বিশ্ববাজারে কমলো তেলের দাম, নেপথ্যে ইরান
সর্বশেষ খবর
‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখবো’ বলা সেই চেয়ারম্যানকে শোকজ
‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখবো’ বলা সেই চেয়ারম্যানকে শোকজ
যেখানে পায়ের নিচে স্বচ্ছ কাচ, সামনে পাহাড়-সাগর!
যেখানে পায়ের নিচে স্বচ্ছ কাচ, সামনে পাহাড়-সাগর!
‘সেই ঐক্য আবার ষড়যন্ত্র করছে, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে’
‘সেই ঐক্য আবার ষড়যন্ত্র করছে, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে’
শি-ট্রাম্প বৈঠকের আগে বার্থ ট্যুরিজমে ভিসা কড়াকড়ি, কেন?
শি-ট্রাম্প বৈঠকের আগে বার্থ ট্যুরিজমে ভিসা কড়াকড়ি, কেন?
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত