জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ইসরায়েলের সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেছেন, গত আট বছর ধরে ইউক্রেন, লেবানন কিংবা ইরান- যেখানেই সংঘাত শুরু হয়েছে, সব ধরনের ‘আগ্রাসী যুদ্ধের’ বিরোধিতা করেছে স্পেন।
তিনি বলেন, আমরা আমাদের সামরিক ব্যয় বাড়াতে অস্বীকৃতি জানিয়েছি এবং জাতিসংঘ সনদের পরিপন্থি আগ্রাসন এড়াতে সম্ভাব্য সবকিছু করেছি।
সানচেজ বলেন, মাদ্রিদ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে, রুশ ‘আগ্রাসীদের’ ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থি কোনও আগ্রাসনে স্পেনের ভূখণ্ড ব্যবহারের সুযোগ না দেওয়ার বিষয়ে তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, গাজায় নেতানিয়াহু যে গণহত্যা এখনও চালিয়ে যাচ্ছেন, স্পেন তার নিঃশর্ত বা দ্ব্যর্থহীন নিন্দা জানায়।
সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল

ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না: জাতিসংঘে পেজেশকিয়ান







