ইরানের দুই প্রতিনিধিকে ‘বের করে’ দিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক 
০৪ অক্টোবর ২০২৬, ০৯:০৩ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০৩

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার নির্দেশ অমান্য করায় ইরানি প্রতিনিধিদলের দুই সদস্যকে দেশ থেকে ‘বের করে’ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

মার্কিন পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার অনেক পরও ইরানি প্রতিনিধিদলের আরও দুই সদস্যকে নিউইয়র্কে অবস্থান করতে দেখা গেছে। অবশেষে তাদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়েছে। এ সময় তিনি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ‘বিষয়টি নিয়ে যথেষ্ট কঠোর’।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং তার প্রতিনিধিদলকে গত সোমবারের মধ্যে দেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল পররাষ্ট্র দফতর। পরে শুক্রবার জাতিসংঘে অবস্থিত ইরানি মিশনের মাধ্যমে জানা যায়, তাদের প্রতিনিধিদলের সদস্যরা দেশেই অবস্থান করছেন। এরপরই যুক্তরাষ্ট্র তাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার পদক্ষেপে যায়।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিনিধিদলের একজন সদস্য শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র ছাড়েন। আর দ্বিতীয় সদস্য শনিবার সকালে দেশ ছাড়েন।

এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গত সপ্তাহে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা বৈঠক করেছিলেন।

এদিকে, ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি মার্কিন সংবাদমাধ্যমকে বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে দুই দেশের মধ্যে আলোচনা আবারও শুরু হবে বলে তিনি আশা করছেন। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ বা ইরনা জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের আর কোনও সরাসরি আলোচনা নির্ধারিত নেই।

/এএস/ 
সম্পর্কিত
সৌদির তেল স্থাপনায় হামলার পর হুথিদের ঘাঁটিতে ইয়েমেনের বিমান হামলা
সৌদির প্রধান তেল স্থাপনায় হুথিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা
রাসায়নিক নিরাপত্তায় বাড়ছে নতুন ঝুঁকি, সতর্ক বিশেষজ্ঞরা
সর্বশেষ খবর
সড়কের কাজ ফেলে উধাও ঠিকাদার, এলজিইডির শোকজ
সড়কের কাজ ফেলে উধাও ঠিকাদার, এলজিইডির শোকজ
ড্রোন উড়িয়েও সন্ধান মেলেনি অপহৃত ২১ জেলের
ড্রোন উড়িয়েও সন্ধান মেলেনি অপহৃত ২১ জেলের
সৌদির তেল স্থাপনায় হামলার পর হুথিদের ঘাঁটিতে ইয়েমেনের বিমান হামলা
সৌদির তেল স্থাপনায় হামলার পর হুথিদের ঘাঁটিতে ইয়েমেনের বিমান হামলা
গাছে পাখি নয়, ঝোলে শত শত পুতুল, আসলে কী ঘটেছিল
গাছে পাখি নয়, ঝোলে শত শত পুতুল, আসলে কী ঘটেছিল
সর্বাধিক পঠিত
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট