মেক্সিকোর কাছে ১১টি ব্ল্যাক হক হেলিকপ্টার বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৩ আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৩

মেক্সিকোর কাছে ১১টি ইউএইচ-৬০এম ব্ল্যাক হক হেলিকপ্টার ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির সম্ভাব্য প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। এ বিক্রির আনুমানিক মূল্য ১০৭ কোটি ৫০ লাখ ডলার। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতর এ অনুমোদনের তথ্য জানিয়েছে।

মেক্সিকো সরকারের অনুরোধে প্রস্তাবিত এ বিক্রির আওতায় ১১টি হেলিকপ্টারের পাশাপাশি ২৭টি করে টি৭০০-জিই-৭০১ডি ইঞ্জিন, এমবেডেড গ্লোবাল পজিশনিং সিস্টেম ও ইনর্শিয়াল নেভিগেশন সিস্টেম এবং যোগাযোগের রেডিও সরঞ্জাম থাকবে। এ ছাড়া নাইট ভিশন গগলস, রাডার, মেশিনগান, উদ্ধারকাজের সরঞ্জাম, অতিরিক্ত যন্ত্রাংশ, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাও প্যাকেজের অন্তর্ভুক্ত।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ভাষ্য, এই বিক্রি উত্তর আমেরিকায় রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখা মিত্রদেশ মেক্সিকোর নিরাপত্তা জোরদারে সহায়তা করবে। পাশাপাশি দেশটির হেলিকপ্টার বহরের আধুনিকায়ন এবং বিভিন্ন ধরনের হেলিকপ্টারের ব্যবহার কমিয়ে ইউএইচ-৬০এম বহর সম্প্রসারণের মাধ্যমে কার্যকারিতা বাড়বে।

প্রস্তাবিত বিক্রি মাদকবিরোধী অভিযানে নিয়োজিত মেক্সিকোর বাহিনীর অভ্যন্তরীণ আকাশপথে পরিবহন সক্ষমতাও বাড়াবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, এসব সরঞ্জাম ও সেবা মেক্সিকোর সশস্ত্র বাহিনীর ব্যবহারে যুক্ত করতে দেশটির কোনো অসুবিধা হবে না।

এ বিক্রির প্রধান ঠিকাদার যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের স্ট্র্যাটফোর্ডে অবস্থিত লকহিড মার্টিনের প্রতিষ্ঠান সিকোরস্কি। এ সম্ভাব্য বিক্রির সঙ্গে কোনও অফসেট চুক্তির প্রস্তাব সম্পর্কে এখন পর্যন্ত অবগত নয় যুক্তরাষ্ট্র সরকার। ক্রেতা ও ঠিকাদারের মধ্যে আলোচনার মাধ্যমে এ ধরনের চুক্তি নির্ধারিত হবে।

প্রস্তাবটি বাস্তবায়নে সরঞ্জাম প্রস্তুত করা, সরবরাহ, সিস্টেম পরীক্ষা, প্রশিক্ষণ এবং কারিগরি ও লজিস্টিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্র সরকারের বা ঠিকাদারি প্রতিষ্ঠানের অতিরিক্ত ১৫ জন প্রতিনিধিকে দীর্ঘ সময়ের জন্য মেক্সিকোতে যেতে হবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছে, এ বিক্রির ফলে আঞ্চলিক সামরিক ভারসাম্যে মৌলিক কোনও পরিবর্তন হবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রস্তুতির ওপরও এর কোনো বিরূপ প্রভাব পড়বে না।

সূত্র: ইউ.এস. ডিপার্টমেন্ট অব স্টেট

/এসএইচএম/
সম্পর্কিত
নারী কর্মীদের আইফোন ডুও উপহার দিলেন এমডি
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাস
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
খাগড়াছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বাস্কেটবল ফেডারেশনের নতুন সভাপতি মো. হাসান
বাস্কেটবল ফেডারেশনের নতুন সভাপতি মো. হাসান
কেউ কাজের আশ্বাসে বিক্রি, কেউ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার আশায় বন্দী
মানব পাচারকারীদের আস্তানা কেউ কাজের আশ্বাসে বিক্রি, কেউ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার আশায় বন্দী
সড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১ থেকে ৫ লাখ টাকা, যেভাবে আবেদন
সড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১ থেকে ৫ লাখ টাকা, যেভাবে আবেদন
সর্বাধিক পঠিত
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
রিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দাম
রিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দাম