যুক্তরাষ্ট্রে নিজ বাসায় বাংলাদেশি দম্পতির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

বিদেশ ডেস্ক
২৬ এপ্রিল ২০১৬, ২৩:০৯আপডেট : ২৬ এপ্রিল ২০১৬, ২৩:৩৫

নিহত বাংলাদেশি দম্পতি গোলাম রাব্বি ও শামীমা রাব্বি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক বাংলাদেশি দম্পতির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার ওই দম্পতির এক বন্ধু তাদের খোঁজে বাসায় গেলে তিনি লাশ দেখতে পান। পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে। এবিসি৭নিউজের এক খবরে লাশ উদ্ধারের বিষয়টি জানা গেছে।

নিহত গোলাম রাব্বি ও শামীমা রাব্বি কয়েক বছর আগে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যান। গোলাম রাব্বি পেশায় ছিলেন একজন প্রকৌশলী।শামীমা হিসাবরক্ষক হিসেবে কাজ করতেন।ওই দম্পতির ১৭ ও ২১ বছরের দু’টি সন্তান রয়েছে। সৌভাগ্যক্রমে হত্যাকাণ্ডের সময় তারা বাসায় ছিলেন না বলে জানিয়েছেন গোলাম রাব্বির বন্ধুরা।

বেশ কয়েকদিন ধরে রাব্বি ও তার স্ত্রীর কোনও খবর না পেয়ে  রবিবার ওই বন্ধু তাদের বাসায় যান। বাসায় গিয়ে ওই বন্ধু খোলা একটি কাঁচের দরজা দিয়ে ঘরে প্রবেশ করেন। এসময় তিনি মেঝেতে তাদের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখতে পান।

আরও পড়ুন: দেশের একমাত্র গে ম্যাগাজিন ‘রূপবান’ কাহিনী

স্থানীয় এভারগ্রিন ইসলামিক সেন্টারের সদস্য হাসান রহিম জানান, নিহত দম্পতি খুব ভদ্র ও শান্তিপ্রিয় ছিলেন। এ কারণেই তাদের এই নৃশংস হত্যাকাণ্ড মেনে নেওয়া যাচ্ছে না।

স্থানীয় একটি সূত্র সংবাদমাধ্যমকে জানান,মেঝেতে কালি দিয়ে একটি বার্তা লেখা ছিলো ছিল,‘দুঃখিত, আমার প্রথম হত্যাকাণ্ডটি এমন কদাকার।’

আরও পড়ুন: এ কোন বর্বরতা!

এভারগ্রিন ইসলামিক সেন্টার মৃত্যুর কারণ অনুসন্ধান করছে। ওই দম্পতি স্থানীয় মসজিদের কাছেই বসবাস করতেন এবং তারা খুব ধর্মপ্রাণ ছিলেন। ইসলামিক সেন্টারের আরেক সদস্য ফয়সাল ইয়াজেদি জানান,তারা আমাদের মাঝে নেই এটা বিশ্বাসই হচ্ছে না। বিশেষ করে মৃত্যুর কোনও কারণ আমাদের চিন্তায় আসছে না।

পুলিশ জানিয়েছে, রাব্বি ও শামীমাকে অন্তত একবার করে গুলি করা হয়েছিল। তবে হত্যার মোটিভ ও সন্দেহভাজনের বিষয়ে কোনও তথ্য জানাতে পারেনি পুলিশ। এ বিষয়ে যে কোনও তথ্য জানা থাকলে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।

/এএ/এমএসএম /

সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী