আগামী মাসে ১০ হাজার নার্স নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৬, ১৯:৩৮আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ২০:০৫

দেশের নার্সদের দক্ষতা বাড়ানোর জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন,আগামী মাসেই (অক্টোবর) সারাদেশে প্রায় ১০ হাজার নার্স নিয়োগ দেবে সরকার।

কানাডার রাষ্ট্রদূত বিনো-পিয়েরে লারামির সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী এর ফলে জনগণ আরও উন্নত সেবা পাবেন। তবে দেশের নার্সদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করতে উন্নয়ন সহযোগীদের আরও বেশি এগিয়ে আসতে হবে বলে আহ্বান জানান মন্ত্রী।

মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বিনো-পিয়েরে লারামি সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ সময় বাংলাদেশের স্বাস্থ্যখাতের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সাহায্য-অব্যাহত রাখার আশ্বাস দেন কানাডার রাষ্ট্রদূত।

ম্যালেরিয়া, যক্ষ্মা ও এইডস বিষয়ক কর্মসূচিসহ স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে কানাডার রাষ্ট্রদূত বিনো-পিয়েরে লারামি রাষ্ট্রদূত বলেন, দুর্যোগের ঝুঁকিতে থাকা বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নতির জন্য কানাডা আন্তরিকভাবেই অগ্রাধিকার প্রদান করে।

কানাডাকে বাংলাদেশের উন্নয়েনের এক বিশ্বস্ত সহযোগী হিসেবে অভিহিত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নতিতে কানাডা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আগামীতে এই সহায়তা বাড়ানোর আহ্বান জানান মন্ত্রী।

আগামী ১৬ থেকে ১৭ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিতব্য গ্লোবাল ফান্ডের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য স্বাস্থ্যমন্ত্রীকে কানাডার সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত বিনো-পিয়েরে লারামি। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ আমন্ত্রণ গ্রহণ করে সম্মেলনে যোগদানের আগ্রহ প্রকাশ করেন।

এসময় স্বাস্থ্যসচিব সৈয়দ মন্জুরুল ইসলামসহ মন্ত্রণালয় ও কানাডা হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৬ থেকে ১৭ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিতব্য গ্লোবাল ফান্ডের এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদানের কথা রয়েছে।

/জেএ/এবি/

আরও পড়ুন

আরও একটি কয়লা বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন

চট্টগ্রামে সার কারখানার গ্যাস ট্যাংকে লিকেজ, ৬০ জন হাসপাতালে

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম