হৃদরোগের ঝুঁকি বিশ্বব্যাপী অনুসন্ধান ও গবেষণার বিষয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৭, ১৬:১৭আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ১৬:১৭

বৈজ্ঞানিক সেমিনারে অতিথি ও বক্তারা হৃদযন্ত্রে রক্তের চর্বির আধিক্য ছাড়াও বিভিন্ন কারণে হৃদরোগের ঝুঁকি বাড়ছে। এর মধ্যে রয়েছে হৃদযন্ত্রের ধমনীর আকস্মিক সংকোচন, করোনারী ধমনীর রক্তের জমাট বাঁধা, হৃদযন্ত্রের মাংসপেশীর নানারকম অসুখ উল্লেখযোগ্য।
এসব কারণে কেন আগের তুলনায় মানুষ হৃদযন্ত্রের রোগে বেশি আক্রান্ত হচ্ছে তা বিশ্বব্যাপী অনুসন্ধান ও গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
মঙ্গলবার (১৮ এপ্রিল) বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের অ্যাকাডেমিক অ্যান্ড রিসার্চ সেলের উদ্যোগে অনুষ্ঠিত মিনোকো (অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন উইথ নন অবসট্রাকটিভ করোনারি এ্যাথেরোসক্লেরোসিস) শীর্ষক হৃদরোগ বিষয়ক বৈজ্ঞানিক সেমিনারে এ তথ্য জানান বিএসএমএমইউ’র উপ-উপাচার্য।
বৈজ্ঞানিক সহযোগী দি হোয়াইট হর্স ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সহযোগিতায় আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী। কো-চেয়ারম্যান হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. আবু সিদ্দিক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান।
প্যানেল এক্সপার্ট হিসেবে বক্তব্য রেখেছেন অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান, অধ্যাপক ডা. ফজলুর রহমান, অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহমেদ, অধ্যাপক ডা. মোহাম্মদ শফিউদ্দিন, অধ্যাপক ডা. হারিসুল হক।

/জেএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের