রায়হানের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চান বাবা-মা

তাসকিনা ইয়াসমিন
১১ জানুয়ারি ২০১৯, ২০:০৩আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২০:০৬

রায়হান ক্যান্সার আক্রান্ত রায়হানের (৮) চিকিৎসার জন্য সহযোগিতা চেয়েছেন তার বাবা-মা। কুড়িগ্রামের উলিপুরের মণ্ডলের হাট গ্রামের মুসুল্লি পাড়ায় তাদের বাড়ি।

রায়হানের মা আয়শা খাতুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৫ বছর আগে আমার ছেলের ঘাড়ে ক্যান্সার হয়। তখন চিকিৎসক তার চারবার সার্জারি করেন। ২৫টি থেরাপি দিয়েছেন, এরপর সে সুস্থ হয়েছে বলে জানান। গত মাস তিনেক আগে ওর মাথায় ছোট-ছোট ঘা দেখা দেয়। ঘায়ে পচন ধরেছে। এখন তাকে ঢাকায় নিয়ে যেতে বলে। কিভাবে নেবো? আমাদের তো টাকা-পয়সা নাই।’

আয়শা খাতুন বলেন, ‘গত এক মাস ধরে আমরা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছি। এখান থেকে ঢাকায় যেতে বলছে। কিভাবে যাবো? ওর বাবা ক্ষেতে কাজ করে যা পায় সবই তো ওর চিকিৎসায় শেষ হয়ে গেছে।’

দিনমজুর বাবা নুরনবী এবং মা আয়শা খাতুন তার ছেলের জন্য আর্থিক সহযোগিতা চান। সহযোগিতা পাঠানোর জন্য বিকাশ নম্বর -  ০১৯৬২১২৬৭৬৯।

গত শুক্রবার রায়হানকে নিয়ে ওর মা আয়শা খাতুন কুড়িগ্রাম প্রেস ক্লাবে যান। এসময় তিনি সেখানকার প্রেস ক্লাবের সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেন বলে জানান কুড়িগ্রামের সাংবাদিক লাইলী বেগম।

লাইলী বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি শিশুটির চোখের দিকে তাকিয়ে নিজেই ভয়ে কুঁকড়ে যাই। কোথা থেকে যেন শিশুটির মা খবর পেয়েছে, সাংবাদিকদের কাছে গেলে তারা সহযোগিতা করবেন। তাই তিনি আমাদের কাছে ছুটে এসেছেন।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম