‘ভিটামিন সি’র বেশি প্রয়োগে ক্যানসার চিকিৎসা ব্যয় কমছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৯, ০৩:৩৪আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ০৩:৩৪





বিএসএমএমইউতে সেমিনারে চিকিৎসকরা বক্তব্য রাখেন ভিটামিন ‘সি’ বেশি মাত্রায় প্রয়োগের মাধ্যমে ক্যানসার চিকিৎসার ব্যয় কমছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য অধ্যাপক ডা. শহীদুল্লাহ শিকদার। বেশি মাত্রায় ‘সি’ প্রয়োগে পার্শ্ব প্রতিক্রিয়া কমিয়ে আনা সম্ভব হচ্ছে বলেও জানান তিনি।

সোমবার (৮ এপ্রিল) ‘এ নিউ অ্যাপ্রোচ ফর অফটিমাইজিং লো কস্ট, লো টক্সিসিটি ক্যানসার ট্রিটমেন্ট উইথ হাই ডোজ ভিটামিন সি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। বিশ্ববিদ্যালয়ের অনকোলজি ভবনের পঞ্চমতলায় অনকোলজি (ক্যানসার) বিভাগের উদ্যোগে ওই সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

ডা. শহীদুল্লাহ শিকদার বলেন, ‘আধুনিক চিকিৎসা ব্যবস্থায় জটিল রোগের কার্যকরী চিকিৎসা ব্যবস্থা চালু করা সম্ভব হচ্ছে। তবে চিকিৎসার ব্যয় বেশি হওয়ায় এবং ওষুধ প্রয়োগ পরবর্তী ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে চিকিৎসার কাঙ্ক্ষিত ফল লাভ করা সম্ভব হচ্ছে না।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক সেবার মতো চিকিৎসা সেবাতেও অনেক সাফল্য অর্জিত হয়েছে। অন্য রোগ চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ সম্ভব হলেও ক্যানসারের প্রাদুর্ভাব বেশি পরিলক্ষিত হচ্ছে। চিকিৎসার ক্ষেত্রে রোগী ও স্বাস্থ্য ব্যবস্থার অন্য অংশীদারদের মাঝে ক্যানসার চিকিৎসায় বেশি মাত্রায় ভিটামিন সি’র ব্যবহার বাড়ানো দরকার। ভিটামিন সি’র দামও কম এবং পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। বাংলাদেশের মতো দেশে ক্যানসারের চিকিৎসায় ভিটামিন সি’ র ব্যবহার অধিকমাত্রায় কারার বিষয়টি জনপ্রিয় ও সফল করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

ক্যানসার (অনকোলজি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সারওয়ার আলমের সভাপতিত্বে কি-নোট স্পিকার ছিলেন ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সিডনি’র লেকচারার অ্যান্ড রিসার্চ গ্রুপ লিডার ডা. মার্টিন পি. স্টেয়ার্ট (পিএইচডি), কো স্পিকার ছিলেন অস্ট্রেলিয়ার নর্দার্ন ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিষয়ক প্রফেসর ডা. মিল্টন হাসনাত। সেমিনারের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের অনকোলজি (ক্যানসার) বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহ এবং সহযোগী অধ্যাপক ডা. সাদিয়া শারমিন।

 

/টিওয়াই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম