২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগীর সংখ্যা ১৩ শতাংশ কমেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৮

ডেঙ্গু রোগী (ফাইল ছবি) গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১৩ শতাংশ কমেছে। সেপ্টেম্বর মাসের শুরু থেকেই হাসপাতালগুলোতে নতুন ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা লক্ষ্যণীয়ভাবে কমে এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম আরও জানিয়েছে, ২৪ ঘণ্টায় (১৭ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১৮ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে নতুন ৫৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ১৭৫ জন। ঢাকার বাইরে ৩৬১জন। আর হাসপাতাল ছেড়েছেন ৬৬১ জন। এরমধ্যে ঢাকায় ২৪১ জন ও ঢাকার বাইরে ৪২০ জন। 

কন্ট্রোল রুম জানায়, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৮২ হাজার ৯৯০ জন। এরমধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৮০ হাজার ৬৩০ জন। অর্থাৎ ৯৭ শতাংশ রোগী বাড়ি ফিরেছেন।  

সারাদেশে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৩৬০ জন। এরমধ্যে ঢাকার ভেতরে ৯২৭ ও ঢাকার বাইরে ১ হাজার ৪৩৩ জন।

/এসএনএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী