২০৩০ সালের মধ্যে যক্ষ্মামুক্ত হবে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২০, ২০:৩০আপডেট : ০১ মার্চ ২০২০, ২০:৩৩

২০৩০ সালের মধ্যে যক্ষ্মামুক্ত হবে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

২০৩০ সালের মধ্যে বাংলাদেশ যক্ষ্মামুক্ত হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। রবিবার (১ মার্চ) বিকালে রাজধানীর হাতিরঝিলের এম্ফিথিয়েটারে বছরব্যাপি যক্ষ্মা সচেতনতা কর্মসূচী উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। আমাদের গড় আয়ু এখন ৭৪ বছর। এখনও যেসব রোগ আমরা নির্মূল করতে পারিনি, তার মধ্যে যক্ষ্মা একটি। আমরা যক্ষ্মা নিয়ন্ত্রণ করতে পেরেছি। এখন আর সেই কুসংস্কার নেই। তবে বাংলাদেশে এখনও প্রতিদিন ১৩০ জন যক্ষ্মায় মার যান। এটা অনেক বড় সংখ্যা। তিনি আরও বলেন, কুসংস্কার ফেলে দিয়ে যাদের দুই সপ্তাহের বেশি কাশি হয়, তারা যক্ষ্মা পরীক্ষা করেন। শুধু নিজের জন্য নয় পরিবারের স্বার্থে পরীক্ষা করুন। কারণ এটি সংক্রামক রোগ। এসময় মন্ত্রী দেশের প্রথম ভ্রাম্যমাণ এক্স-রে ভ্যান উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ইউএসএইডের মিশন কান্ট্রি ডিরেক্টর ডেরিক এস ব্রাউন, জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম, ব্র্যাকের কমিউনিকেবল ডিজিজেস ও ওয়াশ কর্মসূচির পরিচালক ড. মো. আকরামুল ইসলাম, এবং বিভিন্ন দাতা ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী