বিএসএমএমইউতে প্রথম দিনে করোনার ১৮ স্যাম্পল পরীক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২০, ১৮:০১আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১৮:০১

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়                                                        ২ বঙ্গবন্ধু শেখ ‍মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থাপিত করোনা ভাইরাস ল্যাবরেটরিতে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রথম দিনে ১৮ জনের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলাফল জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) কর্তৃপক্ষকে পরে জানিয়ে দেওয়া হবে। বিএসএমএমইউ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, জ্বর-সর্দি-হাঁচি-কাশির রোগীদের জন্য পৃথক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য স্থাপিত ফিভার ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন ৭০ জন। এই ৭০ জনের মধ্য থেকে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৯ জনকে। বাকি ৯ জনের স্যাম্পল অন্যান্য প্রতিষ্ঠান থেকে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনার প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময়ে রোগীদের‍ সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের সব বহির্বিভাগের কার্যক্রম শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে ‍দুপুর আড়াইটা পর্যন্ত চালু থাকবে।

বহির্বিভাগের চিকিৎসাসেবার পাশাপাশি চালু রয়েছে হেল্প লাইন নম্বর। এসব নম্বরে কল করে সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই চিকিৎসাসেবা নেওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের