আক্রান্ত প্রায় ১০ শতাংশ রোগীর লক্ষণ-উপসর্গ নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২০, ১৫:১৫ আপডেট : ০১ মে ২০২০, ১৫:২৭

করোনাভাইরাস

সারাদেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ২৩১ জন। শনাক্ত হওয়া রোগীদের মধ্যে প্রায় ৮০০ জন সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি বলেন, এই ৮০০ জনের কোনও লক্ষণ-উপসর্গ নেই। সেই হিসাবে মোট শনাক্তের ৯.৭২ শতাংশের করোনার লক্ষণ-উপসর্গ নেই।

শুক্রবার (১ মে)  দেশের করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত স্বাস্থ্য বুলেটিনে তিনি এসব তথ্য জানান।   

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, শনাক্তকৃত ব্যক্তিদের মধ্যে প্রায় ৮০০ জন সুস্থ আছেন। তাদের মধ্যে কোনও লক্ষণ উপসর্গ নেই। কিন্তু পরপর দু’টি টেস্ট করতে হয়, সেটির মধ্যে কারও একটি টেস্ট হয়েছে, কারও বাকি আছে। কারও কারও একটিও টেস্ট হয়নি। কারণ এটি সময়ের ব্যাপার। লক্ষণ-উপসর্গ সম্পূর্ণ নিরাময় হওয়ার পরই আমরা এই রিপিট টেস্টগুলো করে থাকি। এই ৮০০ শনাক্ত রোগীরা বাসায় আছেন এবং কিছু হাসপাতালে আছেন, তাদের কোনও লক্ষণ-উপসর্গ নেই।   

/এসও/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুর্গাপূজার ছুটি বাড়তে পারে, মিলবে টানা ৫ দিন
দুর্গাপূজার ছুটি বাড়তে পারে, মিলবে টানা ৫ দিন
বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের অভিযান, শতাধিক দোকান উচ্ছেদ
বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের অভিযান, শতাধিক দোকান উচ্ছেদ
জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, কী নিয়ে হলো আলোচনা?
জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, কী নিয়ে হলো আলোচনা?
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি