অনুমতি ছাড়া কাউকে গণমাধ্যমে কথা না বলার অনুরোধ বিএসএমএমইউ কর্তৃপক্ষের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২০, ১৬:১৪ আপডেট : ০৩ মে ২০২০, ১৬:৩১

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় অনুমতি ছাড়া স্বাস্থ্যসেবা সংক্রান্ত কোনও বিষয়ে গণমাধ্যমে কথা না বলতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস না দিতে শিক্ষক, চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (২ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এ বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বার্তা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের এখন থেকে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া স্বাস্থ্যসেবা সংক্রান্ত কোনও বিষয়ে গণমাধ্যমে বক্তব্য ও বিবৃতি না দেওয়ার জন্য অনুরোধ করা হলো। একইসঙ্গে যেকোনও টেলিভিশন টকশোতে অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস বা শেয়ার করার সময় সরকার ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি যেন ক্ষুণ্ন না হয় সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে।

প্রজ্ঞাপন এমন প্রজ্ঞাপনের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, 'সমস্যা তেমন কিছু না। বিশ্ববিদ্যালয়ের কিছু নিয়ম রয়েছে; তাই টকশোসহ বিভিন্ন জায়গায় যাওয়ার ব্যাপারে আগে থেকে একটু সতর্ক করা।'

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে—এমন কোনও ঘটনা ঘটেছে কিনা প্রশ্নে তিনি বলেন, 'এটা একটু জানিয়ে রাখলাম আরকি। কারণ বিভিন্ন জন তো বিভিন্নভাবে স্ট্যাটাস দেয়। কোনও পোস্ট বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি যেন ক্ষুণ্ন না করে, সেজন্য আগে থেকে সতর্ক করা।'

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুর্গাপূজার ছুটি বাড়তে পারে, মিলবে টানা ৫ দিন
দুর্গাপূজার ছুটি বাড়তে পারে, মিলবে টানা ৫ দিন
বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের অভিযান, শতাধিক দোকান উচ্ছেদ
বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের অভিযান, শতাধিক দোকান উচ্ছেদ
জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, কী নিয়ে হলো আলোচনা?
জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, কী নিয়ে হলো আলোচনা?
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
‘সিঙ্গেল লাইনের’ ফাঁদে রেল
‘সিঙ্গেল লাইনের’ ফাঁদে রেল