করোনার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষার পরামর্শ স্বাস্থ্য অধিদফতরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০২০, ১৬:৪৩ আপডেট : ০৯ মে ২০২০, ১৬:৪৭

অধ্যাপক নাসিমা সুলতানা

করোনা পরীক্ষার পাশাপাশি সন্দেহভাজন রোগীদের ডেঙ্গু পরীক্ষা করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে ৬৪ জেলার সিভিল সার্জন ও উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। শনিবার (৯ মে) দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, আজ ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে ৬৪ জেলার সিভিল সার্জন ও উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করা হয়েছে। ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ। মিটিংয়ে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ে মুল প্রবন্ধ উপস্থাপন করেন অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির উপ-প্রোগ্রাম ম্যানেজার ডা. আফসানা আলমগীর খান।
নাসিমা সুলতানা বলেন, এই আলোচনা সভায় ডেঙ্গুর ব্যবস্থাপনা বিষয়ে কিছু নির্দেশনা দেওয়া হয়। যেহেতু করোনা এবং ডেঙ্গু রোগী উভয়ের জ্বর থাকে, সে কারণে কোভিড-১৯ পরীক্ষার পাশাপাশি সন্দেহভাজন রোগীর ডেঙ্গু পরীক্ষা করার অনুরোধ করা হয়েছে। জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কর্নার বিগত বছর থেকেই চালু আছে। তাই এই বিষয়ে একটি টিম প্রস্তুত রাখার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে। জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি দেশের ৬৪টি জেলায় ডেঙ্গু কিট সরবরাহ করেছে। তারপরও যদি কিটের প্রয়োজন হয় তাহলে প্রোগ্রাম থেকে সরবরাহ করা যেতে পারে অথবা নিজস্ব অর্থায়নে কেনার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া প্রতি জেলায় কোভিড-১৯ বিষয়ক হটলাইনে ডেঙ্গু বিষয়টিকে অন্তর্ভুক্ত করার অনুরোধ করা হয়েছে। ডেঙ্গু রোগীর তথ্য স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে বলেও জানান নাসিমা সুলতানা।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ
এবার সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ
সোহরাওয়ার্দী উদ্যানে নয়, বিএনপির ‘বিজয় সমাবেশ’ হবে নয়াপল্টনে: রিজভী
সোহরাওয়ার্দী উদ্যানে নয়, বিএনপির ‘বিজয় সমাবেশ’ হবে নয়াপল্টনে: রিজভী
স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি
স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি
খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘শুটার ইমরান’ চার সহযোগীসহ গ্রেফতার
খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘শুটার ইমরান’ চার সহযোগীসহ গ্রেফতার
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল