বিএসএমএমইউ-এর চিকিৎসক নুজহাত ও মাহতাব স্বপ্নীলের করোনা পজিটিভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২০, ১৮:০০আপডেট : ১৭ জুন ২০২০, ১৯:২৭

ডা. মামুন আল মাহতাব ও ডা. নুজহাত চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরত এক চিকিৎসক দম্পতি সন্তানসহ করোনায় আক্রান্ত হয়েছে। ওই দম্পতি হলেন, হাসপাতালের লিভার বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল এবং চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী। তাদের ১৪ বছরের অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলেও করোনায় আক্রান্ত হয়েছে।

বুধবার (১৭ জুন) অধ্যাপক ডা. মামুন আল মাহতাব নিজেই বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানান। তিনি বলেন, ‘গত চারদিন ধরে আমি করোনায় আক্রান্ত, স্ত্রী নুজহাত আর ছেলেটা তিন দিন ধরে। আমরা বাসাতেই আছি, তেমন কোনও শারীরিক সমস্যা নেই।’

তিনি আরও বলেন, ‘আমাদের কোনও লক্ষণ উপসর্গ ছিল না। তবে কিছু সমস্যা দেখতে পেয়ে পরীক্ষা করাতে দেই। এরপর রিপোর্টে করোনা পজিটিভ আসে। আমরা যাতে দ্রুত সুস্থ হতে পারি সবাই দোয়া করবেন।’

প্রসঙ্গত, করোনায় আক্রান্ত সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী একাত্তরে শহীদ ডা. আলীম চৌধুরীর মেয়ে। একইসঙ্গে এই দম্পতি ঘাতক-দালাল নির্মূল কমিটির চিকিৎসা সহায়ক কমিটির নেতা। 

এদিকে ঘাতক-দালাল নির্মূল চিকিৎসা সহায়ক কমিটির সভাপতি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতাল ও কলেজের পরিচালক অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়াও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।
আরও পড়ুন- সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের করোনা

/জেএ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী