করোনায় মেডিসিন বিশেষজ্ঞ ডা. এম এ ওয়াহাবের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২০, ১৮:৫০আপডেট : ০২ জুলাই ২০২০, ১৮:৫৫

অধ্যাাপক ডা. এম এ ওয়াহাব কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেলেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ ওয়াহাব। বৃহস্পতিবার (২ জুলাই) রাত একটায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপক (মেডিক্যাল অ্যাফেয়ার্স) ডা. সিদ্ধার্থ দেব মজুমদার বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অধ্যাপক ডা. এম এ ওয়াহাব ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন গত ২৬ জুন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাকে রাখা হয়েছিল, তিনি ভেন্টিলেটরে ছিলেন।’

রাজশাহী মেডিক্যাল কলেজের সাবেক ছাত্র ও অধ্যাপক ডা. ওয়াহাব হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এবং ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের সহ-সভাপতি।

এদিকে, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) জানিয়েছে বৃহস্পতিবার (২ জুলাই) পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৫৮ জন চিকিৎসক এবং মারা গেছেন ৫৯ জন চিকিৎসক। 

/জেএ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম