করোনায় মারা গেছেন ৭২ চিকিৎসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২০, ২০:৫৭ আপডেট : ২২ আগস্ট ২০২০, ২০:৫৮

করোনায় মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন (ফাইল ছবি) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭২ জন চিকিৎসক মারা গেছেন। আর করোনার লক্ষণ-উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন। শনিবার ( ২২ আগস্ট) বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন ( বিএমএ) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে।
বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ এপ্রিল প্রথম দেশে মৃত্যুবরণ করেন সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন আহমেদ। তারপর থেকে একে একে মারা গেছেন আরও ৭২ চিকিৎসক। সর্বশেষ গত ২০ আগস্ট রাজধানীর পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ডা. এ বি এম সিদ্দিকুল ইসলাম। আর করোনার লক্ষণ উপসর্গ নিয়ে মারা গেছেন আরও সাত জন চিকিৎসক।

 

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারী উদ্যোক্তাদের নিয়ে বিশ্ব নারী উদ্যোক্তা দিবস উদযাপন করলো ‘পাওয়ার অব শি ট্রাস্ট’
নারী উদ্যোক্তাদের নিয়ে বিশ্ব নারী উদ্যোক্তা দিবস উদযাপন করলো ‘পাওয়ার অব শি ট্রাস্ট’
ইউনাইটেড ও আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট স্থগিত, অপেক্ষায় যাত্রীরা
ইউনাইটেড ও আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট স্থগিত, অপেক্ষায় যাত্রীরা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে পেট্রোল বোমা, পুলিশের দাবি শর্টসার্কিট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে পেট্রোল বোমা, পুলিশের দাবি শর্টসার্কিট
সিরিয়ার কাছে হারের পর আজ ভুটানের বিপক্ষে নামছে বাংলাদেশ
সিরিয়ার কাছে হারের পর আজ ভুটানের বিপক্ষে নামছে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড