গবেষণাটি পুরো ঢাকার প্রতিনিধিত্ব করে না: আইইডিসিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২০, ০২:২৭আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০২:২৭

আইইডিসিআর ঢাকা মহানগরীতে কোভিড-১৯ বিশ্বমহামারি পরিস্থিতি নিয়ে আইইডিসিআর ও আইসিডিডিআর,বি এর যৌথ গবেষণার অন্তর্বর্তীকালীন ফলাফল পুরো ঢাকার প্রতিনিধিত্ব করে না বলে জানিয়েছে আইইডিসিআর। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে আইইডিসিআর এর পরিচালক প্রফেসর ডা. তাহমিনা শিরীনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, সোমবার (১২ অক্টোবর) ঢাকার গুলশানস্থ একটি হোটেলে ঢাকা মহানগরীতে কোভিড-১৯ বিশ্বমহামারি পরিস্থিতি নিয়ে আইইডিসিআর ও আইসিডিডিআর,বি এর যৌথ গবেষণার অন্তর্বর্তীকালীন ফলাফল প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে গবেষণাটি গণমাধ্যমে ব্যাপক প্রচারের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমসমূহকে ধন্যবাদ জানায় আইইডিসিআর।

এতে বলা হয়, ‘গবেষণাটি ঢাকা মহানগরীর প্রতিনিধিত্বমূলক চিত্র তুলে ধরেছে বলে দাবি করা হয়নি। কিন্তু কোনও কোনও গণমাধ্যমে গবেষণাটিতে সমগ্র ঢাকা মহানগরীর চিত্র তুলে ধরা হয়েছে বলায় এর বৈজ্ঞানিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে এবং বিভ্রান্তির সৃষ্টি করেছে। এত কম সংখ্যক নমুনা পরীক্ষার ফলাফলকে সমগ্র ঢাকা মহানগরীর প্রতিনিধিত্বকারী চিত্র বলে সিদ্ধান্তে আসা উচিত হবে না। ঢাকা মহানগরীর প্রকৃত চিত্র তুলে ধরতে হলে ভবিষ্যতে প্রতিনিধিত্বমূলক সংখ্যক নমুনা সংগ্রহ করে আরও বড় পরিসরে গবেষণা করতে হবে। সংশ্লিষ্ট গণমাধ্যমসমূহকে আমাদের এ বক্তব্য গুরুত্ব দিয়ে প্রকাশ করে বিভ্রান্তি নিরসনে সহায়তা করার অনুরোধ জানাচ্ছি।’

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের