জরুরি চিকিৎসা সামগ্রী আমদানিতে শুল্ক মওকুফের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২১, ১৯:৫৭আপডেট : ০৩ মার্চ ২০২১, ১৯:৫৭

জরুরি সব চিকিৎসা সামগ্রী আমদানিতে শুল্ক মওকুফের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন ( বিপিএমসিএ)

বুধবার (৩ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে  বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সঙ্গে ২০২১-২০২২ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়ন সংক্রান্ত বৈঠকে বিপিএমসিএর পক্ষে এ দাবি করা হয়।

বৈঠকে বেসরকারি মেডিক্যাল কলেজগুলো সরকারি নীতিমালা অনুযায়ী, অলাভজনক প্রতিষ্ঠান হওয়ায় সব ধরনের ট্যাক্স মওকুফ সুবিধা, কোভিড-১৯ চিকিৎসা ও সুরক্ষার সব উপকরণ আমদানিতে ট্যাক্স মওকুফ সুবিধা অব্যাহত রাখা, জীবন রক্ষাকারী যন্ত্রপাতি যেমন— ব্লাডব্যাংক, পেমেন্ট মনিটর, ভেন্টিলেটর, আইসিইউসহ অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতির কর মওকুফের দাবি জানায় বিপিএমসিএ।

সংগঠনের সভাপতি এমএ মুবিন খান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিপিএমসিএ জানায়, জাতীয় রাজস্ব রোর্ডের চেয়ারম্যান এ সময় ট্যাক্স সংক্রান্ত সুবিধা পাওয়ার বিষয়ে সুপারিশ করা হবে বলে সভায় আশ্বাস দেন।

প্রাক-বাজেট আলোচনায় অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও পপুলার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান, গ্রিনলাইফ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মঈনুল আহসান, জাপান ইস্ট-ওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. মোয়াজ্জেম হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি