বেসরকারিভাবে অ্যান্টিবডি টেস্টের অনুমোদন দিতে পদক্ষেপ গ্রহণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২১, ২১:২৬ আপডেট : ৩১ মার্চ ২০২১, ২১:২৬

ঢাকার বড় বড় প্রাইভেট মেডিক্যাল কলেজকে অ্যান্টিবডি টেস্টের অনুমোদন দিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার ( ৩১ মার্চ) ভার্চুয়ালি অনুষ্ঠিত বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ‘কোভিড-১৯ দ্বিতীয় ঢেউ এ ক্রমাগত অবনতি, সার্বিক পরিস্থিতি,হাসপাতালের সুযোগ সুবিধা ও শয্যা বৃদ্ধি বিষয়ে বিপিএমসিএর সদস্যভুক্ত প্রতিষ্ঠান ও হাসপাতালের সঙ্গে মত বিনিময় সভায়’ প্রধান অতিথি হিসেবে তিনি এ নির্দেশনা দেন।

স্বাস্থ্যমন্ত্রী সভায় বেসরকারি মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে করোনা আক্রান্ত রোগীদের জন্য বেড সংখ্যা কমপক্ষে দেড় থেকে দুই হাজার বাড়ানোর অনুরোধ করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই মুহূর্তে করোনাকে মোকাবেলা করাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। সাধারণ মানুষ এখন বেপরোয়া চলাফেরা করছে। এটিকে থামাতেই হবে। পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতেও কোভিড মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করতে জরুরি পদক্ষেপ নিতে হবে।

সভায় স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রাইভেট মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অ্যান্টিবডি টেস্টের অনুমোদন দেওয়ার অনুরোধ জানালে তিনি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দেন।

বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মুবিন খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিপিএমসিএর উপদেষ্টা ডা. মো. এনামুর রহমান, বিপিএমসিএর সাধারণ সম্পাদক ও আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেনসহ অন্যরা।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নথিপত্র প্রসিকিউশনে, মৌলভীবাজারের হোসনার পরিবার কি বিচার পাবে?
গ্রেনফেল টাওয়ার ট্র্যাজেডি পুলিশের নথিপত্র প্রসিকিউশনে, মৌলভীবাজারের হোসনার পরিবার কি বিচার পাবে?
গিলের ডাবল সেঞ্চুরিতে রান তাড়ায় ভারতের ইতিহাস
গিলের ডাবল সেঞ্চুরিতে রান তাড়ায় ভারতের ইতিহাস
নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড হেম্প
নারী ক্রিকেট দলের নতুন কোচ ডেভিড হেম্প
‘ফ্যাসিবাদ ও মুজিববাদের পাহারা বন্ধ করুন’, ঢাবি প্রশাসনকে ডাকসু নেতা
‘ফ্যাসিবাদ ও মুজিববাদের পাহারা বন্ধ করুন’, ঢাবি প্রশাসনকে ডাকসু নেতা
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত