সঠিকভাবে মাস্ক ব্যবহার না করলে ঝুঁকি আড়াই গুণ বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২১, ১৯:৩৪আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১৯:৩৪

সঠিকভাবে মাস্ক ব্যবহারকারীদের তুলনায় যারা সঠিকভাবে মাস্ক ব্যবহার করেন না তাদের মধ্যে কোভিড ১৯ আক্রান্তের ঝুঁকি ২.৫ গুণ বেশি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)। আইইডিসিআর কর্তৃক সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন, আটলান্টা (ইউএস সিডিসি) এর সহযোগিতায় পরিচালিত ফিল্ড ইপিডেমিওলজি ট্রেনিং (এফইটিপি,বি) প্রোগ্রামের প্রশিক্ষণার্থীদের পরিচালিত এক গবেষণায় এই তথ্য জানা যায়।

আইইডিসিআর জানায়, দেশের বর্তমান কোভিড-১৯ এর প্রাদুর্ভাব বৃদ্ধির কারণ নির্ণয়ের জন্য গত ১ থেকে ২০ এপ্রিল পর্যন্ত একটি গবেষণা পরিচালনা করা হয়। এ গবেষণায় দেশের ১৪৮ জন কোভিড-১৯ পজিটিভ রোগী ও ২৪৫ জন সুস্থ (কোভিড-১৯ নেগেটিভ) অংশগ্রহণকারীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। উপসর্গযুক্ত রোগীদের উপসর্গ আরম্ভের দিন থেকে এবং উপসর্গহীনদের নমুনা সংগ্রহ দিন থেকে পূর্বের ১৪ দিনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য কারণগুলো পর্যালোচনা করা হয়।

ফল বিশ্লেষণ করে আইইডিসিআর জানায়, যারা বাসার বাইরে কখনও মাস্ক ব্যবহার করেন না তাদের মধ্যে আক্রান্তের হার শতভাগ, এবং মাস্কের ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোভিড-১৯ সংক্রমণের আশংকাও কমতে থাকে। কোভিড-১৯ এ আক্রান্তের আশংকা শতভাগ হ্রাসের জন্য সঠিকভাবে মাস্ক ব্যবহারের পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যবিধি (যেমন বিনা প্রয়োজনে ভ্রমণ থেকে বিরত থাকা, জনসমাগম থেকে দূরে থাকা, অন্যদের থেকে শারীরিক দূরত্ব রেখে চলাচল করা ও নিয়মিত হাত পরিষ্কার করা ইত্যাদি) মেনে চলতে হবে।

/এসও/
সম্পর্কিত
নির্দেশনার পরও মাস্ক পরছেন না মেট্রোরেলের বেশিরভাগ যাত্রী
মাস্ক পরার নির্দেশ
মাস্ক পরা ভুলে গেলো সবাই?
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান