সীমান্ত এলাকার পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত: স্বাস্থ্য অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২১, ১৬:১১ আপডেট : ২৬ মে ২০২১, ১৬:১১

করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে লকডাউন দেওয়া হয়েছে। সীমান্তবর্তী অন্য জেলাগুলাতেও করোনা সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার ( ২৬ মে) স্বাস্থ্য অধিদফতরের সাপ্তাহিক বুলেটিনে এ কথা বলেন অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

সীমান্তবর্তী আর কোনও জেলায় লকডাউন দেওয়া হবে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘এটা নির্ভর করছে পরিস্থিতির ওপর। যেখানে পরিস্থিতি যেমন হবে, সেই পরিস্থিতি মোকাবিলায় জনস্বাস্থ্যকে নিরাপদ করার জন্য যেকোনও সিদ্ধান্ত  গ্রহণ করবে সরকার। আর এখানে দ্বিধাদ্বন্দ্বের কোনও সুযোগ নেই।’

একইসঙ্গে সীমান্তবর্তী জেলাগুলোতে বিশেষ নজর রাখছে অধিদফতর বলেও জানান তিনি।

তবে করোনা মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি আহ্বান জানান  অধ্যাপক নাজমুল ইসলাম।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণের হার ক্রমাগত বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে সোমবার (২৪ মে) দিবাগত রাত ১২টা থেকে ৭ দিনের ‘বিশেষ লকডাউন’ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এই জেলায় সাম্প্রতিক সময়ে টেস্টের তুলনায় শনাক্তের হার ৫০ শতাংশেরও বেশি হওয়ায় এই বিশেষ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ৩০ মে পর্যন্ত এই জেলা থেকে কেউ বাইরে যেতে এবং বাইরে থেকে কেউ জেলায় প্রবেশ করতে পারবেন না।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২৯১ জন এবং মারা গেছেন ২৯ জন। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৫শ’ জনের। গত এপ্রিল থেকে মে পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৪৭ জন। এর মধ্যে গত ৯ দিনেই আক্রান্ত হয়েছেন ১৯৪ জন।

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা