ঢাকা মেডিক্যালে আইসিইউ সংকট কাটেনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২১, ০০:৩৩আপডেট : ২৮ জুন ২০২১, ০০:৩৩

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বর্তমানে রোগীর চাপ কিছুটা বাড়লেও অনেক সিটই ফাঁকা রয়েছে। তবে আইসিইউ সংকট কাটেনি বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

কোভিট-১৯ পরিস্থিতি নিয়ে রবিবার (২৭ জুন)  ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ‘বাংলাদেশ মেডিক্যাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন’ এর মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ঢাকা মেডিক্যালের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘বর্তমানে রোগীর কিছুটা চাপ বাড়লেও অনেক সিটই ফাঁকা। তবে আইসিইউ সংকট কাটেনি। কয়েক মাস আগের তুলনায় এখন  রোগীর চাপ কিছুটা বেড়েছে।’

তিনি বলেন, ‘গত মে মাসে রোগী ভর্তি ছিল প্রায়  তিনশ’। জুনের প্রথম সাপ্তাহে সাড়ে তিনশ’ ছাড়ায়। বর্তমানে ঢামেকে রোগী আছে ভর্তি ৪৩৯ জন।’

পরিচালক বলেন, ‘যেহেতু আইসিইউ বেড ক্রাইসিস রয়েছে। এজন্য আমাদের হাই-ফ্লো’র পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে, যা দিয়ে রোগীরা শ্বাসকষ্ট থেকে লাঘব পাবেন। এছাড়া প্রতিটি বেডের পাশে রয়েছে সেন্ট্রাল অক্সিজেন।’

তিনি বলেন, ‘ভেন্টিলেশনসহ আইসিইউ’র বিষয়টি ভিন্ন। অক্সিজেন সাপোর্ট দিয়ে যখন কাভার হয় না, সেক্ষেত্রে তাদেরকে আইসিইউতে রাখা হয়। সেখানে রোগী ইমপ্রুভড হলে তাদেরকে এইচডিইউ বা নরমাল ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সে ক্ষেত্রে ওই বেডে আরেকজনকে স্থানান্তর করা হয়।’

ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘করোনা ইউনিটের আইসিইউতে আগুন লাগার পর পুড়ে যাওয়া ওয়ার্ডটিকে সংস্কার করে  আবারও চালু করা হচ্ছে। কাজ প্রায় শেষ। এছাড়াও ডায়ালাইসিস  রোগীদের জন্য আরেও ১৩টিসহ মোট ৩৩টি আইসিইউ বেড চালু করা হবে।’ এগুলো চালু হয়ে গেলে আইসিইউতে অনেকটা চাপ কমবে বলেও জানান তিনি।

/এআইবি/ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
‘আমি মাদক সেবন করি না’ বলায় মারধরের অভিযোগ, রাজধানীতে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু