একদিনে ২৯ ডেঙ্গু রোগী শনাক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ জুলাই ২০২১, ১৫:০৮ আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৫:০৮

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে শনাক্ত হয়েছেন ২৯ জন। তাদের মধ্যে ২৮ জন ঢাকার আর বাকি একজন ঢাকার বাইরের।

বুধবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

অধিদফতর জানায়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৩১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে রয়েছেন ১২৮ জন আর ঢাকার বাইরের হাসপাতালে রয়েছেন তিনজন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশের বিভিন্ন হাসপাতালে ৫৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৪৩৪ জন।

তবে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি বলে স্বাস্থ্য অধিদফতর জানালেও রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাঈদা নাসরীন বাবলী আজ (৭ জুলাই) ভোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে পরিবার থেকে জানানো হয়েছে।

গত ২৪ জুন তিনি ডেঙ্গুতে আক্রান্ত হলে পরের দিনই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের ভর্তি করে সরাসরি তাকে আইসিইউতে নেওয়া হয়। সে থেকে প্রায় ১৬ দিন ধরে তিনি আইসিইউতেই চিকিৎসাধীন ছিলেন।

মাঝে তার অবস্থা কিছুটা উন্নতিও হয়। কিন্তু গত দুইদিন ধরেই তার অবস্থার আরও অবনতি হয়। চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। বুধবার ভোরে তিনি মারা যান বলে জানিয়েছেন সাঈদা নাসরীন বাবলীর স্বামী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

/জেএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেমিট্যান্স ও ডিজিটাল লেনদেনে নগদ-ইউসিবি চুক্তি
রেমিট্যান্স ও ডিজিটাল লেনদেনে নগদ-ইউসিবি চুক্তি
শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের লাশ
শিয়ালের টানাটানিতে বেরিয়ে এলো খড়ের নিচে থাকা যুবকের লাশ
টিএইচই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে শীর্ষে ড্যাফোডিল
টিএইচই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে শীর্ষে ড্যাফোডিল
অক্টোবরে জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো
অক্টোবরে জ্বালানি তেলের দাম নিয়ে যে সিদ্ধান্ত এলো
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত