মৃত্যু বেড়েছে ৪৮ শতাংশের বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ জুলাই ২০২১, ১৮:২২ আপডেট : ১০ জুলাই ২০২১, ১৮:২২

গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, নতুন রোগী শনাক্ত, সুস্থ হওয়া রোগীর সংখ্যা ও করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে।

শনিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর করোনার সংবাদ বিজ্ঞপ্তিতে সপ্তাহ ভিত্তিক বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে।

অধিদফতর জানায়, চলতি সপ্তাহে (৪ জুলাই থেকে ১০ জুলাই) করোনার নমুনা পরীক্ষা হয়েছে দুই লাখ ৩৭ হাজার ৪৭১টি। আর গত সপ্তাহে (২৭ জুলাই থেকে ৩ জুলাই) পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছিল দুই লাখ ১১ হাজার ৩০০টি। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে নমুনা পরীক্ষার হার বেড়েছে ১২ দশমিক ৩৯ শতাংশ।

একইভাবে চলতি সপ্তাহে রোগী শনাক্ত হয়েছেন ৭৩ হাজার ৫৯ জন আর গত সপ্তাহে শনাক্ত হয়েছিলেন ৫৩ হাজার ১১৮ জন। আগের সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে রোগী শনাক্তের হার বেড়েছে ৩৭ দশমিক ৫৪ শতাংশ।

একইভাবে চলতি সপ্তাহে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৯৪০ জন আর গত সপ্তাহে সুস্থ হয়েছিলেন ২৮ হাজার ৩৪৫ জন। অর্থাৎ সুস্থ হওয়ার হারও বেড়েছে ৩৭ দশমিক ৩৮ শতাংশ।

অধিদফতর জানায়, চলতি সপ্তাহে করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২৭৭ জন আর গত সপ্তাহে মারা গেছেন ৮৫৯। সে হিসেবে চলতি সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে মৃত্যুহার বেড়েছে ৪৮ দশমিক ৬৬ শতাংশ।

/জেএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আদাই’র নগ্ন দৃশ্যে ভয় পেয়েছিলেন অমলা, নতুন সিদ্ধান্ত নায়িকার 
‘আদাই’র নগ্ন দৃশ্যে ভয় পেয়েছিলেন অমলা, নতুন সিদ্ধান্ত নায়িকার 
জামালের ভাবনায় ইউরোপের লিগে খেলা ফুটবলারসহ ইন্দোনেশিয়ার দর্শকও
জামালের ভাবনায় ইউরোপের লিগে খেলা ফুটবলারসহ ইন্দোনেশিয়ার দর্শকও
যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে
হাট ইজারা নিয়ে সংঘর্ষ যুবদল নেতার মামলায় জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে
শীতের বাগানের প্রস্তুতি শুরু করুন এখনই, পরে মিলবে ভরা ফলন
শীতের বাগানের প্রস্তুতি শুরু করুন এখনই, পরে মিলবে ভরা ফলন
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী