দুই সপ্তাহে করোনার উপসর্গ নিয়ে ৪৮৬ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২১, ২১:২৯আপডেট : ১০ জুলাই ২০২১, ২১:২৯

দেশে গত দুই সপ্তাহে (২৩ জুন থেকে ৬ জুলাই) পর্যন্ত করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৮৬ জন। আর এখন পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে মোট মারা গেছেন দুই হাজার ৯৩৯ জন।

শনিবার ( ১০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও) এ তথ্য জানায়। দেশের ২৫টি গণমাধ্যমের সংবাদ থেকে এ তথ্য সংগ্রহ করা হয়েছে বলেও বিপিও থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই হাজার ৯৩৯ জনের মধ্যে পুরুষ দুই হাজার ৪৫০ জন আর নারী ৪৮৯ জন।

দেশের আট বিভাগের হিসাব জানিয়ে বিপিও-র প্রতিবেদনে বলা হয় তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৭৪২ জন সর্বোচ্চ মানুষ করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এরপর রয়েছে খুলনা বিভাগে ৬৬২ জন, রাজশাহী বিভাগে ৫২৪ জন, ঢাকা বিভাগে ৪৬৪ জন, বরিশাল বিবাগে ২৫৩ জন, সিলেট বিভাগে ১০৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯৬ জন আর রংপুর বিভাগে ৯৫ জন।

বিপিও জানায়, গত দুই সপ্তাহে মারা যাওয়া ৪৮৬ জনের মধ্যে শীর্ষ ১০ জেলার মধ্যে রাজশাহী জেলায় ২৭০ জন, কুমিল্লা জেলায় ২৫২ জন, সাতক্ষীরায় ২৪৫ জন, চাঁদপুরে ১৬১ জন, খুলনায় ১৪৯ জন, চট্টগ্রামে ১০৪ জন, বরিশালে ৯৮ জন, ঢাকায় ৯২ জন, বগুড়া ও ফরিদপুরে ৭১ জন করে মারা গেছেন।

বিপিও জানিয়েছে, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর গত বছরের ৮ মার্চ থেকে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে তথ্য নিয়ে তারা প্রতি সপ্তাহে একটি করে প্রতিবেদন দিচ্ছে।

/জেএ/এমআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ