করোনার টিকা নেওয়ার বয়সসীমা ১৮ করার ঘোষণা শিগগিরই

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ জুলাই ২০২১, ১৫:৪৮আপডেট : ২৩ জুলাই ২০২১, ১৭:১২

করোনাভাইরাসের টিকা নিতে বয়সসীমা ১৮ বছর করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিষয়টি আলোচনায় রয়েছে আর এ  ঘোষণা শিগগিরই দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম।

শুক্রবার (২৩ জুলাই) দুপরে রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, বয়সসীমা কমিয়ে ১৮ বছর করা যায় কিনা, সে বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এটা কীভাবে করা হবে, সে ব্যাপারে চিন্তাভাবনা করা হবে।

গ্রাম পর্যায়ে টিকা দেওয়ার বিষয়ে অধ্যাপক খুরশীদ আলম বলেন, অন্যান্য সরকারি টিকা যেভাবে দেওয়া হয়, করোনার টিকা সেভাবেই দেওয়া ও আরও সহজ কীভাবে করা যায়, সে বিষয়ে সরকার ভাবছে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও জানিয়েছিলেন, টিকা নিতে ১৮ বছর করার কথা চিন্তা-ভাবনা হচ্ছে

গত ১৫ জুলাই স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জাতীয় কারিগরি পরামর্শক কমিটি টিকার জন্য নিবন্ধনের বয়সসীমা ১৮ বছর পর্যন্ত করার সুপারিশ করেছে। আমরা চিন্তা করছি টিকার জন্য বয়সসীমা আরও কমিয়ে আনা যায় কিনা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও আলাপ হয়েছে। উনারও একটা নির্দেশনা আছে। আমাদের টেকনিক্যাল কমিটিও জানিয়েছে, ১৮ বছর এবং তার ঊর্ধ্বে টিকা দেওয়া যায় কিনা।’

তারও আগে গত ১২ ‍জুলাই কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি আরও মানুষকে দ্রুত টিকার আওতায় নিয়ে আসতে বয়সসীমা ১৮ বছরে কমিয়ে আনতে সুপারিশ করেন

প্রসঙ্গত, দেশে ৫৫ কিংবা তদূর্ধ্ব বয়সসীমার ব্যক্তিদের জন্যই সুযোগ রেখেই করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু হয়। পরে দ্বিতীয় দফায় বয়সসীমা কমিয়ে ৪০ বা তদূর্ধ্ব করা হয়। সেখান থেকে কমিয়ে তৃতীয় দফায় করা হয় ৩৫ বছর। এরপর চতুর্থ দফায় বয়স ৩০ বছরে নামিয়ে আনা হয়েছে। এখন বয়স ৩০ হলেই যে কেউ নিবন্ধন করে টিকা নিতে পারবেন। শিগগিরই বয়সসীমা আরও কমিয়ে ১৮-তে আনার চিন্তাভাবনা করছে সরকার।

/জেএ/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম