বয়স ৩০ বছর হলে নেওয়া যাবে টিকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২১, ১৯:৩২আপডেট : ২৩ জুলাই ২০২১, ১৭:২২

দেশে করোনাভাইরাসের টিকা গ্রহণের বয়স ৩০ বছরে নামিয়ে আনা হয়েছে। এখন বয়স ৩০ হলেই যে কেউ নিবন্ধন করে টিকা নিতে পারবেন।

বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের গঠিত ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য ডা. শামসুল হক।

প্রসঙ্গত, দেশে গত ২৬ জানুয়ারি টিকার জন্য নিবন্ধন শুরু হয়। শুরুতে ৫৫ বছর ঊর্ধ্বের নাগরিকরা টিকার জন্য নিবন্ধন করতে পারতেন। পরে আরও দুইদফা কমিয়ে গত ৫ জুলাই স্বাস্থ্য অধিদফতর জানায়, ৩৫ বছর হলেই টিকার জন্য নিবন্ধন করা যাবে। এবার এটিকে ৩০-এ নামিয়ে আনা হলো।

ডা. শামসুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, এইমাত্র সংবাদ পেলাম সুরক্ষা অ্যাপসে টিকা নেওয়ার বয়স ৩০ বছর করা হয়েছে। বয়স কমিয়ে আনার বিষয়টি জাতীয় কমিটির সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, নির্দেশনা পেয়ে যাওয়ার পর সুরক্ষা অ্যাপে সেভাবে দিয়ে দেওয়া হয়। আর সুরক্ষা অ্যাপ দেখছে তথ্য প্রযুক্তি বিভাগ।

তবে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি তাদের সর্বশেষ বৈঠকে টিকা নিতে নিবন্ধনের বয়স ১৮ বছরে নিয়ে আসার পরামর্শ দিয়েছে। এরপর স্বাস্থ্যমন্ত্রীও জানিয়েছেন, তারা টিকা নিতে বয়স ১৮ বিবেচনার চিন্তাভাবনা করছেন।

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
হালান্ডবিহীন নরওয়ের মুখোমুখি ফ্রান্স, সেনেগাল-ইরাকের বাঁচা-মরার লড়াই 
হালান্ডবিহীন নরওয়ের মুখোমুখি ফ্রান্স, সেনেগাল-ইরাকের বাঁচা-মরার লড়াই 
স্বরাষ্ট্রমন্ত্রী অতি তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশবাসী উপকৃত হতো: রুমিন ফারহানা
স্বরাষ্ট্রমন্ত্রী অতি তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশবাসী উপকৃত হতো: রুমিন ফারহানা
পদ্মাপাড়ে আর্জেন্টিনার রাষ্ট্রদূত, বললেন ‘বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে’
পদ্মাপাড়ে আর্জেন্টিনার রাষ্ট্রদূত, বললেন ‘বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে’
প্রধানমন্ত্রীর চীন সফর কূটনৈতিক সম্পর্কের ‘কৌশলগত’ পরিবর্তন
প্রধানমন্ত্রীর চীন সফর কূটনৈতিক সম্পর্কের ‘কৌশলগত’ পরিবর্তন
সর্বাধিক পঠিত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি
শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি