প্রবাসী চিকিৎসকদের উপহারের ২৫০ ভেন্টিলেটর আসছে রাতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০২১, ১৫:১৭ আপডেট : ২৪ জুলাই ২০২১, ১৫:১৮

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ২৫০টি পোর্টেবল ভেন্টিলেটর মেশিন উপহার হিসেবে পাঠাচ্ছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী একদল চিকিৎসক। শনিবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টায় এগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষে এই উপহার গ্রহণ করবেন। বিষয়টি তিনি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্রপ্রবাসী ডা. জিয়া আহমেদ সাজেদ, ডা. মাসুদুল হাসান, ডা. চৌধুরী হাফিজ হাসান, ডা. মাহমুদুল শামস বাপ্পি ও কানাডাপ্রবাসী ডা. আরিফুর রহমান মোবাইল ভেন্টিলেটরগুলো সংগ্রহ করে দেশের জন্য পাঠাচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নতুন দিল্লি থেকে উপহারের মোবাইল ভেন্টিলেটরগুলো দেশে পাঠানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, নতুন দিল্লির বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা নিরলস প্রচেষ্টা চালিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, প্রধানমন্ত্রীর এপিএস-১ , দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করেছেন।

ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, আমি আজকে রাত সাড়ে ৮টায় উপহারের ভেন্টিলেটরগুলো গ্রহণ করবো। প্রবাসী চিকিৎসকরা এগুলো অনেক কষ্ট করে সংগ্রহ করেছেন। এই কাজে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, দিল্লির হাইকমিশন অনেক সাহায্য করেছে।

/এসও/এমএস/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
জাপানে স্থায়ী বসবাসের আবেদন, অক্টোবর থেকে বাড়ছে খরচ
জাপানে স্থায়ী বসবাসের আবেদন, অক্টোবর থেকে বাড়ছে খরচ
সারা বিশ্বে বিনোদন দুনিয়া এখন একাধিক ভাগে বিভক্ত: আয়ুষ্মান
সারা বিশ্বে বিনোদন দুনিয়া এখন একাধিক ভাগে বিভক্ত: আয়ুষ্মান
যমুনা সার কারখানায় দুই বছরে উৎপাদন মাত্র ৩ দিন
যমুনা সার কারখানায় দুই বছরে উৎপাদন মাত্র ৩ দিন
এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ
এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত