চারদিন পর মৃত্যু ২০০ পার, ফের শনাক্ত ১১ হাজারের বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২১, ২০:০৯আপডেট : ২৫ জুলাই ২০২১, ২০:০৯

করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যু আবারও ২০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২২৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আর গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের সংখ্যাও ১১ হাজার ছাড়িয়েছে চারদিন পর। গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্ত হয়েছেন ১১ হাজার ২৯১ জন।

এর আগে গত ২০ জুলাই ১১ হাজার ৫৭৯ জন শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। ওই সময়ই ঈদের ছুটি শুরু হয়। ঢাকা ছেড়ে মানুষ গ্রামমুখী হয়। ফলে যেমন করোনার নমুনা সংগ্রহ কমতে থাকে তেমনি কমে যায়, নমুনা পরীক্ষার সংখ্যাও। আর নমুনা পরীক্ষা কমার সঙ্গে সঙ্গে কমে যায় শনাক্ত রোগীর সংখ্যা।

২১ জুলাই অধিদফতর জানায়, আগের ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৯৭৯টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন সাত হাজার ৬১৪ জন। ২২ জুলাই ১১ হাজার ৪৮৬টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয় তিন হাজার ৬৯৭ জন। ২৩ জুলাই ২০ হাজার ৪৯৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা ছিল ছয় হাজার ৩৬৪ জন। গতকাল ২৪ জুলাই ২০ হাজার ৮২৭ নমুনা পরীক্ষায় ছয় হাজার ৭৮০ জন শনাক্তের তথ্য জানায় অধিদফতর। আর আজ রবিবার (২৫ জুলাই) জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৭ হাজার ৯৭২টি আর পরীক্ষা হয়েছে ৩৭ হাজার ৬৮৭টি। এতে  শনাক্ত হয়েছেন ১১ হাজার ২৯১ জন।

অপরদিকে, গত ২০ জুলাইতে ২০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিল অধিদফতর।  ঈদের দিন ১৭৩ জনের মৃত্যুর খবর দেওয়া হয়। ২২ জুলাই ১৮৭ জন, ২৩ জুলাই ১৬৬ জন, ২৪ জুলাই ১৯৫ জন করোনায় মারা গেছে বলে জানায় স্বাস্থ্য অধিদফতর। রবিবার সে সংখ্যায় ২০০ পার হয়। গত ২৪ ঘণ্টায় ২২৮ জনের মৃত্যুর কথা জানিয়েছে অধিদফতর।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী