১ কোটি ১৮ লাখের বেশি ভ্যাকসিন দেওয়া শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২১, ২২:৪৯আপডেট : ২৫ জুলাই ২০২১, ২২:৪৯

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর এখন পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে ১ কোটি ১৮ লাখ ৬৬ হাজার ৩৩৭ ডোজ। এর মধ্যে এক ডোজ নিয়েছেন ৭৫ লাখ ৬০ হাজার ৩৭২ জন এবং টিকার দুই ডোজ নিয়েছেন ৪৩ লাখ ৫ হাজার ৯৬৫ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। রবিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। এদিন মোট টিকা দেওয়া হয়েছে ২ লাখ ১৪ হাজার ৫৬৯ ডোজ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন। আর  দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন। স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য থেকে আরও জানা যায়, প্রথম ডোজ নেওয়া ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জনের মধ্যে সাড়ে ১৪ লাখের মতো মানুষের দ্বিতীয় ডোজ নেওয়া নিয়ে তৈরি হয়েছ সংকট।  এদের সবাইকেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকারই দ্বিতীয় ডোজ দিতে হবে। কেননা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও দুই কোম্পানির দুই ডোজের টিকা গ্রহণের কোন সিদ্ধান্ত দেয়নি।   

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৫০ জনকে। আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৫০ হাজার ৫১১ জনকে।

এছাড়া ১৩ লাখ ২৬ হাজার ২১২ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৫৩  হাজার ৫৮৮ জনকে আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ হাজার ৪৪ জনকে।  

মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৩ লাখ ৬৩ হাজার ৯০৪ ডোজ, আর আজ দেওয়া হয়েছে ৫৭ হাজার ৭৮১ ডোজ।

আর এখন পর্যন্ত নিবন্ধন করেছে ১ কোটি ২১ লাখ ৭০ হাজার ৪৪৫ জন।

/এসও/এমআর/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪৩৩, সবচেয়ে বেশি মিরপুরে
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪৩৩, সবচেয়ে বেশি মিরপুরে
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
ঢামেকের আট তলা ভবন থেকে ‘লাফিয়ে পড়ে’ রোগীর মৃত্যু
ঢামেকের আট তলা ভবন থেকে ‘লাফিয়ে পড়ে’ রোগীর মৃত্যু
জাতীয় নিরাপত্তার অজুহাতে চীনা হিউম্যানয়েড রোবট নিষিদ্ধ করলো যুক্তরাষ্ট্র
জাতীয় নিরাপত্তার অজুহাতে চীনা হিউম্যানয়েড রোবট নিষিদ্ধ করলো যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
ডেভিড ইমনের কাছে পাওয়া ভারতীয় আধার কার্ড আসলে কী, কোন কাজে লাগে
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
এক ডিআইজিসহ পুলিশের ৩ কর্মকর্তা বরখাস্ত
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন এমপি
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড
ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড