দেড় হাজার ছাড়িয়েছে ডেঙ্গু রোগী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২১, ১৭:১৫ আপডেট : ২৭ জুলাই ২০২১, ২০:৫৩

চলতি বছরের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে এই জুলাই মাসেই। এখন পর্যন্ত ১ হাজার ৫৭৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন শুধু এ মাসেই। এদের মধ্যে ৯৯ শতাংশই ঢাকার। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে ১৪২ জনই ঢাকার, অন্যজন ঢাকার বাইরের। এটি চলতি বছরে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক শনাক্ত।

মঙ্গলবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এ পর্যন্ত ৫০৯ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই আছেন  ৫০০ জন, আর বাকি ৯ জন ঢাকার বাইরে অন্য বিভাগের। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত ১ হাজার ৯৪৫ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১ হাজার ৪৩৩ জন। এ বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়ালো
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই: একদিনে হাসপাতালে ২১৫৮, মৃত্যু ছয়জনের
হামের উপসর্গে একদিনে ঝরলো আরও ৯ প্রাণ
সর্বশেষ খবর
সারা বিশ্বে বিনোদন দুনিয়া এখন একাধিক ভাগে বিভক্ত: আয়ুষ্মান
সারা বিশ্বে বিনোদন দুনিয়া এখন একাধিক ভাগে বিভক্ত: আয়ুষ্মান
যমুনা সার কারখানায় দুই বছরে উৎপাদন মাত্র ৩ দিন
যমুনা সার কারখানায় দুই বছরে উৎপাদন মাত্র ৩ দিন
এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ
এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ
বাংলা কিউআরে টাকা পাঠানো যাবে ‘পারসোনাল অ্যাকাউন্টে’
বাংলা কিউআরে টাকা পাঠানো যাবে ‘পারসোনাল অ্যাকাউন্টে’
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত