মডার্না ও সিনোফার্মের প্রায় আড়াই লাখ ডোজ দেওয়া হয়েছে আজ  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২১, ২১:২৭ আপডেট : ২৭ জুলাই ২০২১, ২২:২২

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর এখন পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৪ হাজার ৪৭৯ ডোজ। এরমধ্যে এক ডোজ নিয়েছেন ৮০ লাখ ১৮ হাজার ৬৮১ জন এবং টিকার দুই ডোজ নিয়েছেন ৪৩ লাখ ১৫ হাজার ৭৯৮ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। মঙ্গলবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানান যায়। এদিন মোট টিকা দেওয়া হয়েছে ২ লাখ ৪১ হাজার ২৫১ ডোজ।       

স্বাস্থ্য অধিদফতর জানায়, আজ কোভিশিল্ডের কোনও ডোজ দেওয়া হয়নি। এখন পর্যন্ত কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন। স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য থেকে আরও জানা যায়, প্রথম ডোজ নেওয়া ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জনের মধ্যে সাড়ে ১৪ লাখের মতো মানুষের দ্বিতীয় ডোজ নেওয়া নিয়ে তৈরি হয়েছে সংকট। এদের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকারই দ্বিতীয় ডোজ দিতে হবে। কেননা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও দুই কোম্পানির দুই ডোজের টিকা গ্রহণের কোনও সিদ্ধান্ত দেয়নি।

এর পাশাপাশি আজ ফাইজারের কোনও ডোজ দেওয়া হয়নি। আর এখন পর্যন্ত ফাইজারের ডোজ দেওয়া হয়েছে ৫০ হাজার ৫২৩ জনকে।

এছাড়া ১৬ লাখ ৬৬ হাজার ৬৯৮ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এরমধ্যে আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৬ লাখ ৮১ হাজার ৪৮৬ জনকে আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৭ হাজার ৪২৪ জনকে।

মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৪ লাখ ৮১ হাজার ৭১৫ ডোজ, আর আজকে দেওয়া হয়েছে ৫৯ হাজার ৭৬৫ ডোজ।

এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ১ কোটি ৩০ লাখ ৬৫ হাজার ৭১৭ জন।

 

/এসও/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
সাহেদসহ ৫ জনের বিচার শুরু
করোনার টিকা প্রত্যাহার করবে অ্যাস্ট্রাজেনেকা
সর্বশেষ খবর
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আপসনামায় যা আছে
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আপসনামায় যা আছে
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, মাঝআকাশে রক্তক্ষয়ী নাটকীয়তা
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, মাঝআকাশে রক্তক্ষয়ী নাটকীয়তা
সকালের নাশতায় ঝটপট ডিম-রুটির পিজা
সকালের নাশতায় ঝটপট ডিম-রুটির পিজা
যুবদল নেতাকে স্কুলের কক্ষে আটকে রাখলো শিক্ষার্থীরা, পরে ৩ মাসের জেল
ছাত্রকে কান ধরিয়ে ওঠবস যুবদল নেতাকে স্কুলের কক্ষে আটকে রাখলো শিক্ষার্থীরা, পরে ৩ মাসের জেল
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো