মাস্ক পড়ার সুপারিশ জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২৪, ০২:১০ আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০২:১২

করোনার বৈশ্বিক প্রেক্ষাপটে আবারো মাস্ক পড়াসহ অন্যান্য জনস্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি।

মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির ৬৫তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় কোভিড-১৯ এর সর্বশেষ পরিস্থিতি, নতুন ভ্যারিয়েন্ট জেএন১ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক পরামর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

সভায় বিশেষজ্ঞরা জানান, বিশ্বের বেশ কিছু দেশে কোভিড-১৯ সংক্রমণ আর এই ভ্যারিয়েন্ট বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে। নতুন ভ্যারিয়েন্ট এখনও চিহ্নিত হয়নি। এর প্রেক্ষিতে জাতীয় পরামর্শক কমিটি মাস্ক পরাসহ কোভিড প্রতিরোধে অন্যান্য জনস্বাস্থ্যমূলক ব্যবস্থা নেয়ার বিষয়ে পরামর্শ দিয়েছে।

বিশেষ করে উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানে যেমন হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র ও উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরকে সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। কমিটি বলেছে, কোভিড-১৯ ছাড়াও অন্যান্য স্বাস্থ্য সমস্যা প্রতিরোধে এটা সহায়ক হবে।

এছাড়া সভায় সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান আইইডিসিআরকে বৈশ্বিক রিপোর্ট পর্যালোচনা ও দেশে সার্ভিলেন্স জোরদার করতে বলা হয়েছে। শুধু তাই না, ভবিষ্যতে সংক্রমণ বৃদ্ধি পেলে কোভিড পরীক্ষা ও আইসিইউসহ দ্রুত চিকিৎসা, বিদেশ থেকে আগত যাত্রীদের স্ক্রিনিংয়, কোভিড ভ্যাকসিন নিয়ে নিয়মিত বৈজ্ঞানিক তথ্য উপাত্ত বিশ্লেষণ ও উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চতুর্থ ডোজ ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তাছাড়া সার্জারি অথবা অন্য কোনও রোগের চিকিৎসার আগে কোভিড পরীক্ষার প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করা হয়েছে। কোভিডের লক্ষণ বা উপসর্গ থাকলে কোভিড পরীক্ষা করার পরামর্শ দিয়েছে কমিটি।

/এসও/এসএইচএম/
সম্পর্কিত
জেন-জি: এক প্রজন্ম, দুই রূপ
কোভিড সতর্কবার্তা: চীনা সাংবাদিককে আরও ৪ বছরের কারাদণ্ড
বাংলাদেশকে ১৫ হাজার কোভিড টেস্টিং কিট উপহার দিলো চীন
সর্বশেষ খবর
তামাকমুক্ত তারুণ্য গড়তে সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষায় তাগিদ মাহদী আমিনের
তামাকমুক্ত তারুণ্য গড়তে সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষায় তাগিদ মাহদী আমিনের
১৬ ডিসেম্বরের পর ছাত্রদল নেতাকে হত্যার হুমকি, পাঠানো হলো কাফনের কাপড়
১৬ ডিসেম্বরের পর ছাত্রদল নেতাকে হত্যার হুমকি, পাঠানো হলো কাফনের কাপড়
আ. লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী
আ. লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে আরও একজনের মৃত্যু
পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে আরও একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন