দেশে পৌঁছেছে সিনোফার্মের ৩০ লাখ ডোজ টিকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২১, ১৩:০৫আপডেট : ৩০ জুলাই ২০২১, ১৩:২৭

চীনের সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ করোনার টিকা দেশে পৌঁছেছে।

শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধিদফতরের একটি সূত্র জানায়, এসব টিকার ১০ লাখ ডোজ স্বাস্থ্য অধিদফতরের কেন্দ্রীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কোল্ড স্টোরে সংরক্ষণ করা হয়েছে। আর ২০ লাখ ডোজ টিকা রাখা হয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কোল্ড স্টোরেজে।

এর আগে, গত বৃহস্পতিবার (২৯ জুলাই) দিনগত রাতে পৃথক ফ্লাইটে চীন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাগুলো এসে পৌঁছায়।

উল্লেখ্য, সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কিনতে চীনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে সরকার। তিন মাসের মধ্যে এগুলো পর্যায়ক্রমে দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এর আগে চুক্তির আওতায় গত ৩ জুলাই দিনে এবং ওইদিন রাতে দুই দফায় ২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা চীন থেকে দেশে পৌঁছায়। এরপর গত ১৭ জুলাই ১০ লাখ এবং ১৮ জুলাই আরও ১০ লাখ, মোট ২০ লাখ ডোজ টিকা দেশে আসে।

তারও আগে গত ১২ মে পাঁচ লাখ এবং ১৩ জুন ছয় লাখ ডোজ সিনোফার্মের টিকা উপহার হিসেবে বাংলাদেশকে দেয় চীন সরকার।

সেই হিসেবে উপহার এবং কেনা চুক্তির আওতায় মোট ৫১ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে এসেছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) দিনগত রাতে আসা ৩০ লাখ ডোজসহ এ পর্যন্ত মোট ৮১ লাখ সিনোফার্মের টিকা পেয়েছে বাংলাদেশ। 

আরও পড়ুন: সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ টিকা আসছে রাতে

/জেএ/এমএস/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের