আগস্টের ১০ দিনেই জুলাইয়ের রেকর্ড ভেঙেছে ডেঙ্গু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২১, ১৮:৫৩আপডেট : ১০ আগস্ট ২০২১, ২২:১৬

এ বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী পাওয়া গেছে গত জুলাই মাসে, যা সংখ্যায় ২ হাজার ২৮৬ জন। এটি এখন পর্যন্ত এ বছরের সর্বোচ্চ শনাক্ত ছিল। কিন্তু এরপর আগস্টের ১০ দিনেই ২ হাজার ৩২১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২২৬ জন। এদের মধ্যে ২১১ জনই ঢাকার। ঢাকার বাইরের ১৫ জন।

মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই আছেন ৮৫২ জন। বাকি ৬৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত ৪ হাজার ৯৭৯ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৪ হাজার ৪৬ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগী সন্দেহে ১৮ জনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানটি এখনও মৃত্যুর পর্যালোচনা শেষ করেনি এবং একজনের মৃত্যুও ডেঙ্গুতে হয়েছে বলে নিশ্চিত করেনি।

/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের