ডেঙ্গুতে ২৫ মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ আগস্ট ২০২১, ১৮:২৯ আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১৯:৩০

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।  

মারা যাওয়া ২৫ জনের মধ্যে জুলাই মাসে ১২ জন আর চলতি আগস্ট মাসে ১৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকা মহানগরের মধ্যে ঢাকা শিশু হাসপাতালে পাঁচ শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর।

কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে ২২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে রাজধানী ঢাকায় ভর্তি হয়েছেন ১৯৯ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট এক হাজার ৩২ জন রোগী ভর্তি আছে জানিয়ে কন্ট্রোল রুম জানায়, এরমধ্যে রাজধানী ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৯৬২ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ৭০ জন।

কন্ট্রোল রুম জানায়, চলতি বছর এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ছয় হাজার ৩২১ জন। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ২৬৪ জন।

/জেএ/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে, শেষ জুনে: শাহে আলম
স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে, শেষ জুনে: শাহে আলম
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি নাসিমুল আলমকে গ্রেফতার দেখালেন আদালত
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি নাসিমুল আলমকে গ্রেফতার দেখালেন আদালত
সারের কৃত্রিম সংকট জামায়াতে ইসলামীর সৃষ্টি: শাহে আলম
সারের কৃত্রিম সংকট জামায়াতে ইসলামীর সৃষ্টি: শাহে আলম
গুপ্ত ও বট বাহিনীর মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে: নূরুল ইসলাম মনি
গুপ্ত ও বট বাহিনীর মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে: নূরুল ইসলাম মনি
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো