ডেঙ্গু: সাত মাসে যত রোগী আগস্টে তার দ্বিগুণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২১, ১৮:৫৯ আপডেট : ২২ আগস্ট ২০২১, ১৮:৫৯

চলতি আগস্ট মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৩৮৩ জন। যা কিনা আগের সাত মাসের চেয়ে মোট রোগীর দ্বিগুণেরও বেশি। রবিবার ( ২২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

অধিদফতরের চলতি বছরের হিসাব থেকে জানা যায়, জানুয়ারিতে শনাক্ত হয়েছেন ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন আর জুলাইয়ে শনাক্ত হয়েছিলেন দুই হাজার ২৮৬ জন। অর্থাৎ চলতি বছরের প্রথম সাত মাসে মোট শনাক্ত হয়েছিলেন দুই হাজার ৬৫৮ জন। আর ১ থেকে ২২ আগস্ট সকাল ৮টা পর্যন্ত শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৩৮৩ জন।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে জুলাই মাসে ১২ জন আর চলতি মাসে মৃত্যু হয়েছে ২৪ জনের।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯১ জন। তার মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৯ জন আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন।

অধিদফতর জানায়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বর্তমানে এক হাজার ২১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগের সরকারি ও বেসরকারি ৪১টি হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ১৩১ জন আর অন্যান্য বিভাগে ভর্তি আছেন ৮৭ জন।

চলতি বছরে এখন পর্যন্ত মোট আট হাজার ৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ছয় হাজার ৭৮৭ জন ।

/জেএ/এমআর/
সম্পর্কিত
ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, আক্রান্ত ৬১৯
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেলো আরও একজনের, আক্রান্ত ১০০৩
সর্বশেষ খবর
শিক্ষামন্ত্রীর বড় ভাই রেজাউল হক রতন মারা গেছেন
শিক্ষামন্ত্রীর বড় ভাই রেজাউল হক রতন মারা গেছেন
২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়তে উদ্যোগ নিচ্ছে সংসদ সচিবালয়
২০৫০ সালের উপযোগী দক্ষ জনবল গড়তে উদ্যোগ নিচ্ছে সংসদ সচিবালয়
৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী, চালু হতে পারে অভ্যন্তরীণ ফ্লাইট
৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী, চালু হতে পারে অভ্যন্তরীণ ফ্লাইট
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন