ঢাকা মেডিক্যালে নারী-শিশু ও প্রতিবন্ধীবান্ধব টয়লেট

আমিনুল ইসলাম বাবু
২৯ আগস্ট ২০২১, ১৬:৫৭ আপডেট : ২৯ আগস্ট ২০২১, ১৬:৫৭

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের জন্য নির্মাণ হচ্ছে নারী-শিশু ও প্রতিবন্ধীদের উপযোগী বেশ কয়েকটি টয়লেট। এ হাসপাতালটিতে নারী-শিশু ও প্রতিবন্ধী রোগীরা বহির্বিভাগে চিকিৎসা নিতে এসে যেন টয়লেটের কারণে কোনও সমস্যায় না পড়ে হয় সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভুক্তভোগীরা বলছেন, বহির্বিভাগের রোগীদের জন্য বাইরের দিকে যে টয়লেট রয়েছে, সেখানে লেগে থাকে বিশাল লাইন। এ কারণে তারা হাসপাতালের ভেতরে ওয়ার্ডের টয়লেটগুলোতে ভিড় জমায়। এর ফলে বহিরাগত লোকজনের সমাগম বেড়ে সৃষ্টি হয় আরেক জটিলতা।

ঢাকা মেডিক্যালে নারী-শিশু ও প্রতিবন্ধীবান্ধব টয়লেট

হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আশরাফুল আলম বলেন, আমাদের হাসপাতালের বহির্বিভাগে সকাল নয়টা  থেকে দুপুর দুটা পর্যন্ত রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে প্রতিনিয়ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসেন। নারী-শিশু ও প্রতিবন্ধীসহ ১৫শ’ থেকে ২ হাজার  রোগী আসেন। আর এসব রোগীদের সঙ্গে এক থেকে দুজন করে স্বজন আসেন। দীর্ঘ সময় লাইনে থেকে তারা চিকিৎসা নেন। সে সময় অনেকের টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়। আমাদের এখানে রোগীর তুলনায় টয়লেট ছিল খুবই কম। যা নিয়ে অনেকেরই সমস্যা হয়। এসব চিন্তা করে আমরা আরও বেশ কয়েকটি টয়লেট নির্মাণের ব্যবস্থা নিয়েছি। হয়তো আগামী সপ্তাহের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। এতে করে রোগী ও তাদের স্বজনদের এ সমস্যা থাকবে না।

/ইউআই/এমআর/
সম্পর্কিত
সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ৩ সাংবাদিক
ঢামেক হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
সর্বশেষ খবর
ভালোবাসায় বদলে যাক পৃথিবী, আজ মানুষকে ভালোবাসার দিন
ভালোবাসায় বদলে যাক পৃথিবী, আজ মানুষকে ভালোবাসার দিন
মিরপুরে সংঘর্ষ ঠেকাতে পুলিশ ও বিএনপি কর্মীদের অবস্থান
মিরপুরে সংঘর্ষ ঠেকাতে পুলিশ ও বিএনপি কর্মীদের অবস্থান
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছালো ১৩০ বার
সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছালো ১৩০ বার
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো