গুলিস্তানে দুই জনের মৃত্যু, সন্দেহ ‘হিট স্ট্রোক’  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৪, ২০:৫০আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ২১:২০

রাজধানীর গুলিস্তানে কমিউনিটি পুলিশের এক সদস্য এবং এক মসজিদে এক মুসল্লির মৃত্যু হয়েছে। রবিবার বিকালে তারা মারা যান। তীব্র গরমের কারণে তারা ‘হিট স্ট্রোকে’ আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।   

রবিবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড ইমাদ কাউন্টারের সামনে মারা যান বজলুর রহমান (৫০)। তিনি ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিউনিটি পুলিশ সদস্য হিসেবে কাজ করতেন। 

তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা সহকর্মী কমিউনিটি পুলিশ রুহুল আমিন বলেন, বিকালে বজলুর রহমান ডিউটি করছিলেন। এইসময় প্রচণ্ড গরমে হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বিকাল সোয়া ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিএমপির বংশাল থানার উপপরিদর্শক এসআই মো. শাহ জালাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে তার মৃত্যু হতে পারে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বজলুর রহমান সদরঘাট এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

এদিকে, গুলিস্তান জিরো পয়েন্টে পীর ইয়ামিন মসজিদে নামাজরত অবস্থায় মিজানুর রহমান (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি কুমিল্লা বরুরা উপজেলার আনাইসকোটা গ্রামের মৃত আব্দুল গনি মুন্সির ছেলে। রবিবার (২৮ এপ্রিল) বিকালে এ ঘটনা ঘটে।

তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু ইউসুফ বলেন, আছরের নামাজের আগে সে বলছিল হঠাৎ খারাপ লাগছে। নামাজ পড়ে নেই– এই বলে জামাতে নামাজের দাঁড়ায় সে। নামাজরত অবস্থায় সে অচেতন হয়ে পড়ে। পরে তাকে সেখান থেক উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয় এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা   পর তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

মৃতের বোন জামাই আব্দুল মালেক জানান,  মিজানুর রহমান আগে সিলেটে পাথরের ব্যবসা করতেন। তবে বর্তমানে তেমন কিছু করতেন না। থাকতেন পুরানা পল্টনে। তার পরিবার থাকেন গ্রামের বাড়ি। তিনি দুই ছেলে দুই মেয়ের জনক ছিলেন।

তাদের  ধারণা  হয়তো গরমে স্ট্রোক করে মারা গেছেন তিনি। কিন্তু চিকিৎসকরা এ ব্যাপারে কিছু বলেননি।

/এআইবি/কেএইচ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
৩৫ জেলায় তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম