ঢাকা মেডিক্যালে প্রবাসীদের ফাইজারের টিকা দেওয়া শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৬

সংকট থাকায় প্রবাসীদের ফাইজারের টিকা দান বন্ধ ছিল। বুধবার (২২ সেপ্টেম্বর) থেকে আবরও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এ টিকা দেওয়া শুরু হয়েছে। প্রবাসী শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে ফাইজারের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তারা জানায়, ফাইজারের পাশাপাশি সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ডোজ এবং মডার্নার দ্বিতীয় ডোজ দেওয়া চলমান রয়েছে।

ঢামেক হাসপাতালের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আশরাফুল আলম বলেন, ‘আমাদের হাসপাতালে সকাল থেকে দুপুর পর্যন্ত ফাইজারের ভ্যাকসিন (প্রথম ডোজ) নিয়েছেন ৪২৬ জন। সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮৬৫ জন এবং মডার্নার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ জন।’

তিনি আরও বলেন, ‘এখানে দুটি টিকা কেন্দ্রের মধ্যে একটি চালু রয়েছে। নিবন্ধনকৃতদের মধ্যে যারা এসএমএস পেয়েছেন, তারা ব্যতীত কেউ টিকা নিতে পারবেন না।’

প্রসঙ্গত, প্রবাসীরা বেশ কিছু দিন ধরে ফাইজারের টিকা নিতে না পেরে আন্দোলন করে আসছেন। আজ অনেকেই ফাইজারের প্রথম ডোজ নিতে পেরে আনন্দিত।

/এআইবি/এসও/আইএ/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম