জুলাইয়ের তিনগুণ রোগী সেপ্টেম্বরের ২১ দিনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৭

গত ২৪ ঘণ্টায় (২১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২২ সেপ্টেম্বর সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৯ জন। তাদের নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে শনাক্ত হলেন ছয় হাজার ৯৫ জন। বুধবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।

আর এতে করে চলতি মাসের ২১ দিনেই শনাক্ত রোগী সংখ্যা জুলাইয়ে শনাক্ত হওয়ার রোগীর তিনগুণ বেশি।  চলতি বছরের জুলাইতে ডেঙ্গুতে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিলেন দুই হাজার ২৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২২৯ জনের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৬ জন আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন।

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ডেঙ্গু রোগী ভর্তি আছেন এক হাজার ১৮ জন। তাদের মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪৩ হাসপাতালে ভর্তি আছেন ৮১৯ জন আর বাকিরা ভর্তি আছেন দেশের অন্যান্য বিভাগের হাসপাতালে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ৪৫১ জন আর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৩৭৪ জন।

কন্ট্রোল রুম জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৯ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে জুলাইতে মারা গেছেন ১২ জন, আগস্টে ৩৪ জন আর চলতি মাসে এখন পর্যন্ত মারা গেছেন ১৩ জন।

তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি বলেও জানায় কন্ট্রোল রুম। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে  ২৩ দশমিক নয় শতাংশের বয়স শূন্য থেকে ১০ বছর বয়সের মধ্যে । এছাড়া ১১ থেকে ২০ বছর; ২০ দশমিক ছয় শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ভর্তি হয়েছেন ১৮ দশমিক এক শতাংশ, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ভর্তি হয়েছেন ১৬ দশমিক এক শতাংশ, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ভর্তি হয়েছেন ১০ দশমিক তিন শতাংশ, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ভর্তি হয়েছেন পাঁচ দশমিক দুই শতাংশ, শূন্য থেকে এক বছরের মধ্যে ভর্তি হয়েছে তিন দশমিক দুই শতাংশ আর ৬০ বছরের ঊর্ধ্বে ভর্তি হয়েছেন দুই দশমিক ছয় শতাংশ।

/জেএ/এমআর/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
ডেঙ্গুর ভ্যাকসিন এখন দেবো না: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম