করোনায় মৃত ২৪ জনের ১৪ জন নারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৯

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মধ্যে নারীর মৃত্যু বেশি হয়েছে। বৃহস্পতিবার ( ২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪, এর মধ্যে ১৪ জন নারী। এ নিয়ে টানা দুদিন ধরে করোনায় নারী মৃত্যু বেশি। এর আগে বুধবার (২২ সেপ্টেম্বর) মারা যাওয়া ৩৬ জনের মধ্যে নারী ছিলেন ১৯ জন আর পুরুষ ১৭ জন।

গত ২০ সেপ্টেম্বর করোনাতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৬ জনের মধ্যে ১৫ জন ছিলেন নারী আর ১১ জন পুরুষ। তার আগের দিন (১৯ সেপ্টেম্বর) বাদ দিয়ে পরপর দুদিন ১৮ ও ১৭ সেপ্টেম্বরেও নারী মৃত্যু বেশি ছিল।

১৮ সেপ্টেম্বরে মারা যাওয়া ৩৫ জনের মধ্যে পুরুষ ছিলেন ১৬ জন আর নারী ১৯ জন। তার আগের দিনে ১৭ সেপ্টেম্বরে মারা যাওয়া ৩৮ জনের মধ্যে পুরুষ ছিলেন ১৩ জন আর নারী ২৫ জন।

এছাড়া গত ১২ আগস্টে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ২১৫ জনের মধ্যে পুরুষ ছিলেন ১০৭ জন আর নারী ১০৮ জন।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, দেশে এখন পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৫৬৬ জন এবং নারী ৯ হাজার ৭৭১ জন।

করোনা মহামারি শুরুর পর থেকে দেশে পুরুষের আক্রান্তের হার এবং মৃত্যুহার বেশি ছিল। নারীর তুলনায় পুরুষ বাইরে যান বেশি, যার কারণে তারা আক্রান্ত হন বেশি। আর আক্রান্ত হলে মৃত্যুও বেশি হবে বলে জানিয়ে এসেছেন বিশেষজ্ঞরা। যার কারণে নারীদের আক্রান্ত এবং তাদের মৃত্যুহার কম ছিল। কিন্তু চলতি বছরের এপ্রিল থেকে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে নারী মৃত্যু বেড়ে যায়।

নারী মৃত্যুর জন্য বিশেষজ্ঞরা ডেলটা ভ্যারিয়েন্টের দাপটের কথা বলেছেন। সেইসঙ্গে টিকা গ্রহণে নারীর পিছিয়ে থাকাতেও কারণ হিসেবে বলছেন তারা। জাতীয় টিকা পরামর্শক কমিটি নাইট্যাগ (ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ) ও স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমেদ মনে করেন, টিকা গ্রহণে পিছিয়ে থাকার কারণে নারী মৃত্যু বাড়ছে। হরমোনাল কারণে নারীরা এতদিন সুরক্ষা পেলেও টিকা নেওয়ার ক্ষেত্রে পুরুষের এগিয়ে থাকার কারণে নারী মৃত্যু বাড়ছে।

/জেএ/এমআর/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
যশোরে করোনায় আরও একজনের মৃত্যু
করোনায় ঢাকা ও চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম