সাড়ে ৪ লাখ টিকা দেওয়া হয়েছে আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২১, ২১:৩৭আপডেট : ০২ অক্টোবর ২০২১, ২১:৩৭

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৫ কোটি ৭৬ লাখ ৪৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ৫ কোটি ৭ লাখ ৩২৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে টিকা মজুত আছে  ৬৯ লাখ ৪৪ হাজার ৭৫২ ডোজ । এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ৬৬ হাজার ৫৮৫ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৭০ লাখ ৩৩ হাজার ৭৪৩ জন। আর আজ দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৪ লাখ ৫৫ হাজার ৭৩ ডোজ টিকা।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। শনিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে,আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫১ হাজার ৪৪৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬৫৪ জনকে।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৮ হাজার  ৭২৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭৮২ জনকে।

এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৬৯ হাজার ৭২৩ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৩ হাজার ৭৫৫ জন। 

মডার্নার টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ১৬ হাজার ৮৪ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮ হাজার ৩০৪ জনকে।

এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ১ লাখ ৭১ হাজার ৮৮৮ জন।

/এসও/এমআর/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি