‘বিমানবন্দরে স্বাস্থ্য অধিদফতরের কাজের কোনও সুযোগ নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২১, ১৭:৪৭আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৭:৪৭

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেছেন, আমাদের দায়িত্ব ছিল টেস্টের ব্যবস্থা করা, আমরা টেস্টের ব্যবস্থা করে দিয়েছি। বাকি দায়িত্ব বা বাকি যে ব্যবস্থাপনা— যাত্রীরা কখন আসবেন, কীভাবে আসবেন, কীভাবে তারা প্লেনে উঠবেন, কোন জায়গায় যাবেন, কোথায় বসবেন, এটা নিশ্চয়ই স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদফতরের দায়িত্ব নয়। এটা বেসামরিক বিমান কর্তৃপক্ষ এবং বৃহত্তরভাবে বলতে গেলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব, তারা করবেন। তিনি বলেন, ‘এখানে আমাদের কাজ করার কোনও সুযোগ নেই। এই কথাটা  আপনাদের স্পষ্টভাবে জানিয়ে দিলাম।’

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে স্কুল শিক্ষার্থীদের টিকাদান বিষয়ক ব্রিফিংয়ে তিনি একথা জানান।

খুরশীদ আলম বলেন, ‘কিছুদিন আগে সম্ভবত দুই থেকে তিন দিন আগে ঢাকা এয়ারপোর্টে বিদেশগামী যাত্রীদের কোভিড টেস্টের অব্যবস্থাপনার কথা বলে স্বাস্থ্য অধিদফতর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে দোষারোপ করা হয়েছে। আমরা কাউকে দোষারোপ করতে চাই না। এখানে বিদেশগামী যাত্রীদের টেস্টের বিষয়ে যাদের দায়িত্ব ছিল, তারা সেই সময়ে সেই কাজটি করেননি।’

তিনি বলেন, ‘পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব, সাস্থ্যমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রীসহ অন্যদের উপস্থিতিতে  এখানে টেস্টের জন্য যে জায়গাটি নির্বাচিত করা হয়েছিল, সে জায়গাটি পেতেও আমাদের অনেক বেগ পেতে হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা সবিনয়ে এটুকুই কেবল বলতে চাই, এখনও পর্যন্ত ওখানে যেসব চিকিৎসক এ কাজ মনিটর করছেন, সেই চিকিৎসকদের বিশ্রামের কোনও জায়গা ঠিক করে দেওয়া হয়নি। তারা সেখানে কাজ করার সময় যেখানে বসে বিষয়টি তদারকি করবেন, সেটাও করা হয়নি।’

/জেএ/এসও/এপিএইচ/
সম্পর্কিত
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
হামের উপসর্গে শিশুমৃত্যু ৬০০ ছুঁই ছুঁই
ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের